শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন। গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদ্রাসায় যাওয়ার পথে অজ্ঞাত একটি গাড়িচাপায় আফলাতুন কাউসার খাঁন (৫০) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০দিকে দালান বাজার-বক্তারপুর সড়কের চুপাইর মধ্যেপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাদ্রাসা শিক্ষকের নাম আফলাতুন কাউসার খাঁন। সে চান্দের বাগ এলাকার মৃত রুস্তম আলীর ছেলে। তিনি ব্রাহ্মণগাঁও বালিকা দাখিল মাদ্রাসার সহ-সুপার ও আরবি বিভাগের সহকারী শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে মোটসাইকেল নিয়ে রওনা হয় আফলাতুন কাউসার খাঁন। পথে চুপাইর মধ্যেপাড়া এলাকায় পৌঁছালে সড়কে থাকা একটি ইটের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ তিনি সড়কে পড়ে যায়।

সে সময় পেছন থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম ও ব্রাহ্মণগাঁও বালিকা দাখিল মাদ্রাসার সুপার মোতাহার হোসেন বলেন, সকালে মাদ্রাসায় যাওয়া পথে চুপাইর মধ্যেপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আফলাতুন কাউসার খাঁন মারা গেছেন। ঘাতক গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসলাম মিয়া বলেন, দুর্ঘটনার পর নিহত শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ