বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বইমেলায় তরুণ আলেম লেখক আহমাদ সাব্বিরের ‘সলংগা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অমর একুশে বইমেলা ২০২২-এ প্রকাশিত হতে যাচ্ছে তরুণ আলেম লেখক আহমাদ সাব্বিরের ইতিহাস নির্ভর উপন্যাস ‘সলংগা’। বইটিতে তুলে ধরা হয়েছে বাঙালি মুসলমানের ইংরেজবিরোধী দ্রোহের আখ্যান।

বইটির ফ্লাপে লেখা হয়েছে, ভারত উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সলংগা বিদ্রোহ ও হত্যাকাণ্ড অমোচনীয় এক অধ্যায়। ১৯২২ সালের ২৭ জানুয়ারি ব্রিটিশদের শোষণ আর জিঘাংসার শিকার হয়ে সিরাজগঞ্জের তৎকালীন সলংগা হাটে নির্মমভাবে শহিদ হয়েছিলেন হাজার হাজার মুক্তিকামী জনতা। যাদের শাহাদাতের রক্তপিচ্ছিল পথ মাড়িয়ে ভারতবর্ষ থেকে এক সময় শোষণের হাত গুটাতে বাধ্য হয়েছিল ব্রিটিশ উপনিবেশবাদীরা।

কিন্তু রহস্যজনকভাবে এই হত্যাকাণ্ডকে বরাবরই আলোচনার বাইরে রাখার চেষ্টা করা হয়। চাপা দিয়ে রাখা হয় হাজার হাজার মুক্তিকামী মানুষের জীবন-বিলানোর তেজস্বী এ সংগ্রামের আখ্যানকে।

মর্মান্তিক সেই ট্রাজেডিকে উপন্যাসের ফ্রেমে বন্দি করবার চেষ্টা করেছেন তরুণ লেখক আহমাদ সাব্বির। ‘সলংগা’ উপন্যাসের মধ্য দিয়ে তিনি সলংগা হাটে ব্রিটিশদের নির্মম নিপীড়নের চিত্র তুলে এনেছেন হৃদয়গ্রাহী কাহিনির সন্নিবেশে।

৮০ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে পুনরায় প্রকাশন। প্রচ্ছদ করেছেন ফয়সাল মাহমুদ। মুদ্রিত মূল্য ধরা হয়েছে ১০০ টাকা।‘সলংগা’ বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে ইতোমধ্যে।

‘সলংগা’  শিগগির বইমেলাতেও পাওয়া যাবে বলে জানিয়েছেন লেখক আহমদ সাব্বির।

মাওলানা মুহিউদ্দীন খান রহ. এর জীবনের গল্পভাষ্য ‘কিংবদন্তির কথা বলছি’, আমার ঘুম আমার ইবাদত, জায়নামাজ, দুই ফালি চাঁদ-সহ মৌলিক ও অনুবাদ মিলিয়ে আহমদ সাব্বিরের মোট ৬ টি বই বের হয়েছে।

এনটি
.