বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বইমেলায় মাওলানা এনামুল করীম ইমামের ‘এসো রূপকথার গল্প শুনি’ ও‘ মুসলিমদের পারস্য বিজয়ের ইতিহাস’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অমর একুশে বইমেলা ২০২২-এ প্রকাশিত হয়েছে আলেম লেখক মাওলানা এনামুল করীম ইমামের শিশুতোষ গল্পগ্রন্থ ‘এসো রূপকথার গল্প শুনি’ ও ইসলামি ইতিহাস নির্ভর বই ‘মুসলিমদের পারস্য বিজয়ের ইতিহাস’।

এসো রূপকথার গল্প শুনি বইটি প্রকাশ করেছে তারুত তিবইয়ান প্রকাশনী। মুদ্রিত মূল্য ধরা হয়েছে ২২০ টাকা। ‘মুসলিমদের পারস্য বিজয়ের ইতিহা স‘ বইটি প্রকাশ করেছে মুহাম্মদ পাবলিকেশন। এই বইটির মুদ্রিত মূল্য ধরা হয়েছে ৩৮০ টাকা।

‘মুসলিমদের পারস্য বিজয়ের ইতিহাস’ সম্পর্কে বইটির ফ্লাপে লেখা হয়েছে , মুসলমানদের পারস্য বিজয় সম্পর্কে বাংলায় স্বতন্ত্র তেমন কোন বই চোখে পড়েনি। কাজেই এ সম্পর্কে আমাদের জানাশোনা খুবই কম। অথচ এ বিজয় সংঘটিত হয়েছিল মহান সাহাবায়ে কেরামের সময়কালের মধ্যেই। মাওলানা ইসমাইল রাইহানের "মুসলিম উম্মাহর ইতিহাস বিশ্বকোষ" বইতেও এ সম্পর্কে তেমন বিস্তারিত তথ্য নেই।

তাই ইতিহাসের পাঠক হিসেবে পারস্য বিজয় সম্পর্কে বিস্তারিত ইতিহাস জানার আগ্রহ ছিল অনেক দিনের। অবশেষে মুহাম্মদ পাবলিকেশন থেকে এনামুল করীম ইমাম এর লিখনীতে প্রকাশিত হয়েছে "মুসলিমদের পারস্য বিজয়ের ইতিহাস" বইটি।

এসো রূপকথার গল্প শুনি সম্পর্কে বলা হয়েছে, রূপকথার গল্প। কথাটি শুনেই আমরা যা বুঝি—রূপকথার গল্প মানেই রাজা-রানী আর রাজকন্যা, রাজকুমারদের মিথ্যা ও কল্পনাপ্রসূত গল্প। আর সাথে রাক্ষস-ডাইনীর গল্প। রাজকন্যাকে উদ্ধার করে নিয়ে যেতে পক্ষিরাজ এ করে রাজ কুমারের আগমন। যে গল্পে নেই কোনো শিক্ষা-নৈতিকতা।

কিন্তু রূপকথার গল্পের মাধ্যমেও যে আমরা ইসলামের নান্দনিকতা শিখতে পারি; তা আমরা ক’জন অনুভব করি! মনেই হয় না এমনটি হতে পারে!

কিন্তু হ্যাঁ, হতে পারে। লেখক খুবই সুন্দর ও সহজ-সাবলীল উপস্থাপনায় সেটিই তুলে ধরেছেন এ বইয়ে। রূপকথার মজাদার গল্পে গল্পে শিখবো ইসলামের নান্দনিকতা-নৈতিকতা।

লেখক মাওলানা এনামুল করিম ইমাম রাজধানীর দারুর রাশাদ মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন। শিক্ষকতা পেশার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি সাহিত্যচর্চা করে আসছেন ।

‘সুলতান মুহাম্মদ আল ফাতিহ-এর ইস্তাম্à