বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

গীতিকার হুসাইন নূরের ১০০তম নাশীদের আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি

বর্তমান সময়ের তরুন ইসলামী গীতিকার হোসাইন নূরের ১০০ তম নাশীদ রিলিজ হয়েছে। গত ২৪ই ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) শিল্পী মাহমুদ ফয়সালের কণ্ঠে জীবনঘনিষ্ঠ নাশীদ 'বেদনা'র মাধ্যমে ১০০তম নাশীদ রিলিজ হয়েছে তার।

গীতিকার হোসাইন নূরকেই প্রধান চরিত্রে রেখে, জীবনের শত টানাপোড়ার হতাশা ভুলে রবের কাছে আশ্রয় ও সাহায্য চাওয়ার গল্পে চমৎকার ভিডিওচিত্র নির্মাণ করেছেন আরেক তরুণ প্রতিশ্রুতিশীল ডিরেক্টর রাকিব ফরাজি। মিউজিক ডিরেকশানে ছিলেন নন্দিত কম্পোজার নাফিস।

ক্রিয়েটিভ রেকর্ডস্ নামে ইউটিউব চ্যানেলে নাশীদটি রিলিজ হয়েছে। রিলিজের পর থেকেই সোস্যাল মিডিয়ায় চমৎকার সাড়া ফেলে অভিনন্দন ও প্রশংসা কুড়িয়েছে 'বেদনা'।

খুব দ্রুত শিল্পীদের পছন্দের গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করা এই তরুণ গীতিকারের লেখায় রয়েছে বৈচিত্র্যতা। তার শ্রোতাপ্রিয় নাশীদের সংখ্যা অসংখ্য। এর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রার্থনা,হয়েছি নিখোঁজ,নবীর উম্মত দাবী করো কী করে তুমি, সিজদাহ, আমার মালিক, রহম চাদর, বাদলা দিন, আন্তা রব্বি, ঈদ মোবারক ঈদ, মুখোশ, বিষন্ন প্রশ্ন, ক্ষমা করে দাও, মৃত্যুর ডায়েরি, রহমতে রমজান, বাংলা প্রাণের ভিটি, ভালোবাসা কই, ও কাবার মালিক, অনুতাপী, দয়াময়, অসহায় মায়ের ভাষা, লাব্বাইক ইত্যাদি।

সোস্যাল মিডিয়া ফেইসবুক,ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ কুড়িয়েছে তার বেশ কয়েকটি গজল। তাছাড়া ওয়াজ,মাহফিল,সভা ও ইসলামিক জলসায় বাজতে শোনা যায় সেইসব নাশীদ।

হোসাইন নূর সম্পর্কে ইসলামী সঙ্গীতের সর্বোচ্চ প্ল্যাটফর্ম হলিটউনের সিইও,কলরবের যুগ্মপরিচালক বদরুজ্জামান বলেন, সম্ভাবনাময় এক গীতিকার হোসাইন নূর।সম্প্রতি তার লেখা সঙ্গীত চারিদিকে বাজতে শোনা যায়। হলিটিউনে তার লেখা প্রায় ১৫টি শ্রোতা প্রিয় নাশীদ রয়েছে।

জনপ্রিয় শিল্পী উবায়দা বলেন, কোনো ভূমিকা ছাড়াই আমি বলতে চাই,গীতিকার হোসাইন নূর আমার জন্যে একটা উপহারের মত ,আমি বেশকিছু তার রচিত নাশীদ করেছি। প্রথমত, হোসাইন নূর শিল্পীদের রুচি ধরতে পারেন,বুঝতে পারেন গলার ভাঁজ।
তাঁর লেখায় আমরা ভিন্নকিছু খুঁজে পাই,সুর তুলতে কম্পোর্ট ফিল করি। যার কারণেই আমি এবং ইসলামিক সঙ্গীত নিয়ে যাঁরা কাজ করেন তাদের অনেকেরই সাথে হোসাইন নূরের খুব অল্প সময়ে কাজের পরিমাণ বেড়ে যায়। ১০০ তম রিলিজ উপলক্ষে হোসাইন নূরের প্রতি হৃদয়ের গভীর থেকে ভালোবাসা।</