সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

‘আবকারিয়্যাতুল উস্তায’ মোড়ক উন্মোচন অনুষ্ঠান আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রহ ঢাকা এর পঞ্চম ব্যাচ ২০২১/২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের লেখালেখি একত্রিত করে বের হচ্ছে (আবকারিয়্যাতুল উস্তায) عبقرية الأستاذ এর তৃতীয় সংখ্যা।

ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন উপলক্ষে আগামীকাল বুধবার (২ মার্চ) বাদ জোহর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আবকারিয়্যাতুল উস্তায প্রকাশনা উৎসব’। এতে ম্যাগাজিন মোড়ক উন্মোচনসহ থাকবে আদব বিভাগের ছাত্রদের বক্তৃতা অনুষ্ঠান, মীযান জামাতের ছাত্রদের পঠন প্রতিযোগিতা ও আমন্ত্রিত অতিথিদের আলোচনা পর্ব।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লেখক ও গবেষক মাওলানা শরীফ মুহাম্মদ, আরবি ভাষাবিদ শায়খ মহিউদ্দীন ফারুকী, শায়খ আব্দুল্লাহ বিন মোস্তফা, আলেম লেখক সাংবাদিক মুহাম্মদ মিনহাজ উদ্দীন, মাকতাবাতুত দাওয়াহর সত্বাধিকারী মাওলানা সাঈদ আহমদ প্রমূখ।

এদিকে জামিয়াতুল উস্তাযের প্রতিষ্ঠাতা পরিচালক জানান, এই ম্যাগাজিনটিতে প্রকৃতির বর্ণনা, সফরনামা, আবেগ-অনূভুতি প্রকাশসহ দশটিরও বেশি বিষয়ে ছোট বড় শতাধিক প্রবন্ধ স্থান পেয়েছে। যারা লেখালেখি শিখতে চান তাদের জন্য এই ম্যাগাজিনটি হতে পারে পথের দিশারী।

উল্লেখ্য, এর আগে দ্বিতীয় ব্যাচ ২০১৮-১৯ ইং ও চতুর্থ ব্যাচ ২০২০/২১  শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের লেখালেখির সমন্বয়ে বের হয়েছিল আবকারিয়্যাতুল উস্তায এর প্রথম ও দ্বিতীয় সংখ্যা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ