শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

লুকিয়ে রাখা সয়াবিন উদ্ধার করে এতিমখানায় দান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লায় সয়াবিন তেল লুকিয়ে রেখে বেশি দামে বিক্রির অভিযোগে দুই দোকানকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে নগরীর বাদশা মিয়ার বাজারের শাহিন এন্টারপ্রাইজকে ২০ হাজার ও রাকিব এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুই দোকানে লুকিয়ে রাখা ৩৪ লিটার তেল জব্দ ক‌রা হয়েছে।

কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম বলেন, ‌‘সয়া‌বিন তে‌লের বোতলের গায়ের মূল্য মু‌ছে বে‌শি দা‌মে বি‌ক্রি করা হ‌চ্ছিল এবং লুকিয়ে রেখে দাম বাড়ানোর পাঁয়তারা চলছে- এমন খবরে আমরা অভিযান পরিচালনা করি।

অভিযানে লুকিয়ে রাখা ঘষামাজা করা কিছু তেলের বোতল উদ্ধার করি। পরে উদ্ধার করা বোতলগুলো কু‌মিল্লার এক‌টি এতিমখানায় হস্তান্তর করা হয়।’

তিনি আরও বলেন, ‘কুমিল্লার বাজারে গুজব ছড়িয়ে কোনও মহল যদি ফায়দা নেওয়ার চেষ্টা করে- ছাড় দেওয়া হবে না। আমরা নিয়মিত বাজার পর্যবেক্ষণ করছি। অনিয়ম পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ