শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

ভারতে তেল পাচারের সময় হাতেনাতে ধরা, জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোরের বেনাপোল বন্দর এলাকা থেকে ভারতে ভোজ্য তেল পাচারের সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাসহ বেনাপোল বাজারে সয়াবিন তেলের মূল্য যাচাই করা হয়েছে। আজ সোমবার (০৭ মার্চ) দুপুরে সময় এ জরিমানা আদায় করা হয়।

বেনাপোলে দায়িত্বরত এনএসআই এর সহকারী পরিচালক ফরহাদ জানান, গোপনে জানতে পারি পাচারকারীরা ভারতে ভোজ্য তেল পাচারের উদ্দেশ্যে সীমান্তের সততা স্টোরে মজুদ করছে। এমন তথ্যের ভিত্তিতে বিষয়টি শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ও বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়াকে অবহিত করা হয়।

তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সততা স্টোরের মালিককে তিন হাজার টাকা জরিমানা আদায় করেন এবং তাকে সতর্ক করা হয়। পরবর্তীতে ভারতে ভোজ্য তেল বিক্রি করা হলে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছর জেলসহ ফৌজদারি মামলা দেওয়া হবে বলে জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা জানান, দেশে সয়াবিন তেলের মূল্য বৃদ্ধিরোধে বেনাপোল বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকাসহ পণ্যের মান যাচাই করা হয়। মূল্যবৃদ্ধিরোধে এমন অভিযান চলবে বলে তিনি জানান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ