শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

নোয়াখালীতে আগুনে ৬ দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর সদর উপজেলায় আগুনে ছয় দোকান পুড়ে গেছে।

আজ বৃহস্পতিবার (১০ মার্চ) ভোর ৪টায় উপজেলার ইসলামগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। মাইজদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের পরিদর্শক (ওয়্যার হাউজ) মো. শাহাদাত হোসেন বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, বুধবার দিবাগত রাতে দোকান বন্ধ করে ব্যবসায়ীরা বাড়িতে যান। ভোর ৪টার দিকে বাজারে আদর্শ পিড নামে এক দোকানে আগুন জ্বলতে দেখেন স্থানীয় লোকজন।

এ সময় তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনে পাশের আদর্শ পোল্ট্রি ফিড, আনিকা স্টুডিও, ইসমাইলি স্টোর, সুবর্ণ ফার্মেসি, ইত্যাদি টেইলার্স, জননী স্টোরসহ ছয় দোকান পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মাইজদী স্টেশনের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিভিয়ে ফেলে।

শাহাদাত হোসেন আরও জানান, এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ