বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মো. জিহাদ হোসেন (৬) ও হায়াতের নেছা (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত জিহাদ ও হায়াতের নেছা একই বাড়ির বাসিন্দা, তারা সম্পর্কে দাদি ও নাতি হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব পরকোট গ্রামের আগুনি বাড়ির পাশের একটি ধান ক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- ওই বাড়ির জালাল আহম্মদের স্ত্রী হায়াতের নেছা ও হাসানের ছেলে জিহাদ হোসেন।

স্থানীয়রা বলছে, সন্ধ্যায় পারিবারিক একটি অনুষ্ঠানের খাবার নিয়ে ধান ক্ষেত দিয়ে পাশের একটি বাড়িতে যাচ্ছিলেন হায়াতের নেছা। এসময় তার পেছন দিয়ে বাড়ি থেকে বের হয়ে তার সাথে ওই বাড়ির দিকে যাচ্ছিল একই বাড়ির জিহাদ। কিছু পথ যাওয়ার পর ধান ক্ষেতের উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের টু-টুয়েন্টি লাইনের একটি ছেঁড়া তারে জড়িয়ে পড়ে জিহাদ। এসময় তাকে বাঁচাতে এগিয়ে যান হায়াতের নেছা, ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান তারা দুজন। পরে বিষয়টি দেখতে পেয়ে বিদ্যুৎ অফিসে জানালে তারা সংযোগ বিচ্ছিন্ন করে ঘটনাস্থলে আসে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহার আলম মুন্সি বিষয়টি নিশ্চিত করে বলেন, দিনের কোন একসময় বিদ্যুতের মূল লাইনটি ছিঁড়ে ধান ক্ষেতে পড়েছিল, যা স্থানীয় লোকজন বা বিদ্যুতের লোকজনও জানত না। পড়ে থাকা ওই ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন দুজন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ