শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

মসজিদ থেকে বেরিয়ে বাস চাপায় সাংবাদিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে যাত্রীবাহী একটি বাসের চাপায় হাসান পারভেজ (৫৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।

শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের আমিরাবাদ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত হাসান পারভেজ উপজেরার মিঠাগঞ্জ ইউনিয়নের তুলাতলী গ্রামের জয়নুল হক শিকদারের ছেলে। তিনি কলাপাড়া প্রেসক্লাবের সদস্য ও ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার কলাপাড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন হাসান। এ সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা যমুনা লাইন পরিবহনের একটি বেপরোয়া বাস তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক আব্দুল করিম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার মাথায় ও বুকে গুরুতর জখম ছিল।

কলাপাড়া থানার পরিদর্শক মো. আসাদুর রহমান জানান, এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ