সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভিন্ন আঙ্গিকে প্রশ্নপত্র তৈরিতে বেফাককে মিরপুরের মুহতামিমদের সাধুবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

বিগত কয়েক বছর যাবত কওমী মাদরাসাগুলোর পড়াশোনা কিছুটা গাইড নির্ভর হয়ে পড়েছিল। ফলে শিক্ষার্থীদের মধ্যে যোগ্যতা অর্জনের মানসিকতার বদলে জায়গা করে নিয়েছিল ভালো ফলাফল পাওয়ার প্রবণতা। কিন্তু এ বছর কিছুটা ভিন্ন আঙ্গিকে প্রশ্নপত্র তৈরি করে গাইডমুখী পড়াশোনার লাগাম টেনেছে কর্তৃপক্ষ।

চলমান কেন্দ্রীয় পরীক্ষায় কওমী মাদরাসার সর্ববৃহৎ বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) নতুন এ পদক্ষেপে শিক্ষার্থীরা কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়লেও অভিভাবকতুল্য শিক্ষকরা এর প্রশংসা করছেন। এরই ধারাবাহিকতায় বেফাক ও সংস্থাটির সভাপতি আল্লামা মাহমুদুল হাসানকে সাধুবাদ জানিয়েছেন রাজধানীর মিরপুরস্থ মাদরাসাগুলোর মুহতামিমরা।

সোমবার সকাল ৮টার দিকে মিরপুর-১৩-তে অবস্থিত প্রসিদ্ধ কওমী মাদরাসা দারুল উলুম ঢাকায় এ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে উপস্থিত মুহতামিমরা বেফাকের নতুন এ পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এবং তারা কর্তৃপক্ষের কাছে দাবি করেন, প্রশ্নপত্র তৈরির সৃজনশীল এ ধারা যেন অব্যাহত থাকে। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এতে আজকের শিক্ষার্থীরা আগামীর যোগ্য আলেম হিসেবে গড়ে উঠবে।

দারুল উলুম ঢাকার মুহতামিম মাওলানা রেজাউল হক মোহাম্মাদ আব্দুল্লাহর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন জামিউল উলুম মিরপুর-১৪-এর মুহতামিম মাওলানা আবুল বাশার নো’মানী, খাদিমুল ইসলামের মুহতামিম মাওলানা শহীদুল্লাহ্ কাসেমী, মিরপুর-৬-এর মুহতামিম মাওলানা আবুল কালাম, আফতাব উদ্দীন মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল আলম, দারুল হাবীবের মুহতামিম মাওলানা মুসতাঈন বিল্লাহ, মারকাযুদ্ দিরাসাহ ঢাকার মুহতামিম মাওলানা মামুন আব্দুল্লাহ কাসেমী, দারুল আরকামের মুহতামিম মাওলানা মাহবুবুর রহমান কাসেমী, দারুল হিকমাহর মুহতামিম মাওলানা হাসীবুর রহমান কাসেমী, বায়তুন নুর পীরেরবাগের মুহতামিম মাওলানা নুরুজ্জামান কাসেমী ও মুফতী শরাফাত হুসাইন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ