বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হিলিতে আবারও কমেছে সব ধরনের পেঁয়াজের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরাবাজারে আবারও কমেছে সব ধরনের পেঁয়াজের দাম।

ভারতীয় পেঁয়াজ দুই থেকে চার টাকা কমে সোমবার কেজিপ্রতি প্রকারভেদে বিক্রি হচ্ছে ১৮-২০ টাকায়, যা রোববার বিক্রি হয়েছিল ২২ টাকা দরে। অন্যদিকে দেশি পেঁয়াজ ৩ টাকা কমে বিক্রি হচ্ছে ২৫ টাকা দরে। আমদানি বৃদ্ধির কারণে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা।

আজ সোমবার সকালে হিলিবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

পেঁয়াজ কিনতে আসা মুশফিকুর রহমান জানান, এক সপ্তাহের ব্যবধানে হিলির কাঁচাবাজারে কমেছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে পেঁয়াজ কিনেছিলাম ৩৫ টাকা দরে। আজ কিনলাম ১৮ টাকায়। দাম কমেছে সেই জন্য বেশি করে কিনলাম। সব সময় যদি ২০ টাকার নিচে প্রতি কেজি পেঁয়াজের দাম থাকত, তা হলে আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত মানুষগুলোর জন্য অনেক সুবিধা হতো।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম জানান, ভারত থেকে বেশি পরিমাণ পেঁয়াজ আমদানির কারণেই কমতে শুরু করেছে দাম। সোমবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮২০ টাকার মধ্যে। আগের থেকে ক্রেতা অনেক বেশি। অল্প দামে কিনে অল্প লাভে বিক্রি করছি আমরা।

হিলি কাস্টমসের তথ্যমতে, রোববার ভারতীয় ৩৮ ট্রাকে এক হাজার ১০৪ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ