শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

আজ বিদ্যালয়ে ফিরছে শিশুরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে পাঠদান শুরু হচ্ছে আজ মঙ্গলবার (১৫ মার্চ) থেকে। সপ্তাহে রোববার ও মঙ্গলবার ২ দিন ক্লাস অনুষ্ঠিত হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম জানান, প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে পাঠদান আজ শুরু হবে। এছাড়া গত ২ মার্চ শুরু হওয়া প্রথম থেকে পঞ্চম শেণীর পাঠদান চলমান থাকবে।

এর আগে গত ২ মার্চ প্রাক-প্রাথমিক স্তরের শিশু শিক্ষার্থীদের সপ্তাহের রোববার ও মঙ্গলবার শ্রেণীকক্ষে পাঠদানের আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ওই আদেশে জানানো হয়েছিল, ১৫ মার্চ থেকে সপ্তাহে দুই দিন প্রাক-প্রাথমিকের সরাসরি শ্রেণী কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় উপ-পরিচালক (সকল), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সুপারিনটেনডেন্ট (সকল), প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই), উপজেলা/থানা শিক্ষা অফিসার, উপজেলা/থানা রিসোর্স সেন্টার, ইন্সট্রাক্টর, উপজেলা/থানা রিসোর্স সেন্টারকে বলা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ