শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

দারুল উলুম দেওবন্দের সিনিয়র শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মুফতি সালমান মানসুরপুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবনে নাজ্জার।।

দেওবন্দ প্রতিনিধি>

দারুল উলুম দেওবন্দের সিনিয়র শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মুফতি সালমান মনসুরপুরি। মজলিসে শুরার গুরুত্বপূর্ণ  বৈঠকে মুফতি সালমান মনসুরপুরিকে দেওবন্দের সিনিয়র শিক্ষক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও  বৈঠকে আরো বেশ কয়েকটি কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১৩ মার্চ দারুল উলুম দেওবন্দের মেহমান খানায় মজলিসে শুরার গুরুত্বপূর্ণ সভা শুরু হয়।  লাগাতার দুদিন বৈঠক জারি ছিল।

সভার শুরুতে মজলিসে শুরার গুরুত্বপূর্ণ সদস্য মাওলানা খামুশ রহ. এর মৃত্যুতে শোক প্রকাশ ও দুআ করা হয়। শিক্ষাসচিব মুফতি খুরশিদ আলম পুরো বছরের শিক্ষা রিপোর্ট পেশ করেন। তিন বছর অত্যন্ত সুনিপুণতার সাথে শিক্ষা অধিদপ্তরের দায়িত্ব পালন শেষে বিদায় গ্রহণ করেন তিনি। সভায় শিক্ষাসচিব হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেন মাওলানা হুসাইন আহমাদ হারিদুয়ারি।

গত বছর করোনার  প্রকট থেকে সুরক্ষা পায়নি দারুল উলুম দেওবন্দও। পৃথিবী ছেড়ে গেছেন  চারজন সিনিয়র শিক্ষক।

এই সভায় কয়েকজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। তবে সিনিয়র শিক্ষক হিসেবে মুফতি সালমান মনসুরপুরি ছাড়া অন্যদের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, তিনি ভারতের প্রসিদ্ধ মুফতি ও সুনামধন্য মাদ্রাসা শাহি মুরাদাবাদের সিনিয়র শিক্ষক ও মুফতি হিসেবে দায়িত্বরত আছেন। আগামী শিক্ষাবর্ষে দারুল উলুম দেওবন্দে যোগদান করবেন।

বৈঠকে শিক্ষা, নির্মাণ ও পরিচালনা অধিদপ্তরের বিভিন্ন বিষয়ের হিসাব নিকাশ ও যাচাই-বাছাই করা হয়। নেওয়া হয় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত। অতঃপর দুআর মাধ্যমে গতকাল রাতে সভা শেষ হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি, দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন মাওলানা সাইয়িদ আরশাদ মাদানি, এমপি মাওলানা বদরুদ্দীন আজমল আসাম, এমএলএ মাওলানা মুহাম্মদ ইসমাইল মালিগাঁও, শাহ আবরারুল হক হারদুয়ির জামাতা হাকিম মুহাম্মাদ কলিমুল্লাহ আলিগড়ি, মাওলানা আবদুল আলিম ফারুকী লখনৌ, মাওলানা রহমতুল্লাহ কাশ্মীরি, মাওলানা আনোয়ার-উর-রহমান বিজনুরি, সাইয়িদ আনজà¦