মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন।।
বুদ্ধিজীবীদের কাছে আর একটি কথা যা নিবেদন করতে চাই তা হল- নারীদের বিধি-বিধান কী হওয়া চাই তা চিন্তা করুন মাথায় কোনরূপ যৌনচেতনার চাপ না রেখে। নারীদের সাথে সংশ্লিষ্ট কিছু ইসলামী বিধান নিয়ে বুদ্ধিজীবীগণ ভিন্ন মত পোষণ করে থাকেন।
ইসলাম প্রদত্ত নারীদের পর্দা তথা হিজাবের বিধান, পরপুরুষের সাথে নারীদের অবাধ মেলামেশা না করার বিধান, নারীদের স্বামী-বশীভূত হয়ে থাকার বিধান- এ জাতীয় বিধানাবলীকে বুদ্ধিজীবীগণ মেনে নিতে পারেন না। তারা এসব ইসলামী বিধানকে নারী প্রগতি ও নারী স্বাধীনতার পরিপন্থী আখ্যায়িত করে থাকেন।
নারী প্রগতি ও নারী স্বাধীনতা প্রসঙ্গে পরে এক সংখ্যায় কুরআন হাদীছের আলোকে কিছু বক্তব্য পেশ করব ইনশা আল্লাহ। আজকের সংখ্যায় বুদ্ধিজীবীদের কাছে শুধু এই নিবেদন যে, আপনারা নারীদের পর্দা তথা হিজাবের বিধান, পরপুরুষের সাথে নারীদের অবাধ মেলামেশা না করার বিধান, নারীদের স্বামী-বশীভূত হয়ে থাকার বিধান- এই বিধানাবলির উপযোগিতা নিয়ে বিবেচনা করে দেখুন মাথায় কোনরূপ যৌন চেতনার চাপ না রেখে। কারণ আমরা কেউই অস্বীকার করতে পারব না যে, মাথায় যখন যৌন চেতনার চাপ থাকে তখন কোন নীতি নৈতিকতার কথাই মাথায় একটিভ হয় না। তখন শুধু একটা চিন্তাই মাথায় কাজ করে কীভাবে যৌনখাহেশ পূর্ণ করার পথ খোলাসা করা যায়। তখন মনের মধ্যে সিঞ্চিত খাহেশাত (প্রবৃত্তির চাহিদা) ছাড়া অন্য কোন ভাল চিন্তা মনে একটিভ হতে পারে না।
আমরা অনেকেই নিজেদের যৌবনকালের কিছু মুহূর্ত নিয়ে ভাবলে হয়তো এর প্রমাণ পেয়ে যাব। এক হাদীছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাহেশাতের ফেতনায় আক্রান্ত মন সম্বন্ধে এমনই বলেছেন-
لا يعرف معروفا ولا ينكر منكرا إلا ما أشرب من هواه. (رواه مسلم في صحيحه)
অর্থাৎ, সে ধরনের মন ভাল মন্দ কোনকিছুই উপলব্ধি করতে পারে না তাতে যে খাহেশাত সিঞ্চিত হয়েছে তা ছাড়া। (সহীহ মুসলিম: হাদীছ নং ১৪৪)
মনে খাহেশাত বা প্রবৃত্তির চেতনা প্রবল থাকলে সে মন যে সঠিক জিনিসটি উপলব্ধি করতে পারে না, সে মন থেকে যে সঠিক সিদ্ধান্ত বের হয় না তার বর্ণনা কুরআনে কারীমেও রয়েছে। ইরশাদ হয়েছে,
وَلَا تَتَّبِعِ الْهَوَىٰ فَيُضِلَّكَ عَن سَبِيلِ اللَّهِ ۚ .
অর্থাৎ, তুমি মানুষের মাঝে সঠিক ফয়সালা করো। প্রবৃত্তির অনুসরণ করো না। কেননা সেটা তোমাকে আল্লাহর পথ থেকে (তথা সঠিক পথ থেকে) বিচ্যুত করে দেবে। (সূরা ছোয়াদ: ২৬)
অতএব বুদ্ধিজীবী