সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

সম্পদ পবিত্র হয় জাকাত প্রদানে: মুফতি রফিকুল ইসলাম আল মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।মুফতি রফিকুল ইসলাম আল মাদানী।।

জাকাত প্রদান করা ইসলাম ধর্মে একটি মৌলিক ইবাদত। ইসলাম ধর্মের পাঁচটি মৌলিক ভিত্তির অন্যতম হলো জাকাত। ইমান গ্রহণের পর নামাজ ও জাকাতের গুরুত্ব অনেক বেশি। মহান প্রভু কোরআনে কারিমে প্রায় ৮২ বার নামাজের প্রতি এবং ৩২ বার জাকাত আদায়ের প্রতি নির্দেশনা প্রদান করেছেন। নামাজ হলো শারীরিক ইবাদত এবং জাকাত হলো আর্থিক ইবাদত।

আল্লাহতায়ালা ধন-সম্পদসংশ্লিষ্ট যেসব বিধিবিধান প্রদান করেছেন এর মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো জাকাত। মুসলমান হিসেবে অন্যতম নিদর্শন হলো নামাজ ও জাকাত। কোরআন হাদিসে নামাজ ও জাকাত আদায়কারীর জন্য অনেক বিনিময় ঘোষণা হয়েছে। বর্ণিত হয়েছে অনেক কঠিন শাস্তির কথাও।

জাকাত প্রদান না করার শাস্তি : মহান প্রভু ঘোষণা করেন ‘হে মুমিনগণ কথিত পন্ডিত ও সংসারবিরাগীদের অনেকেই লোকদের ধন-সম্পদ অন্যায়ভাবে ভোগ করে। যারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে আর তা আল্লাহর পথে ব্যয় করে না তাদের কঠোর শাস্তির সুসংবাদ জানিয়ে দিন। যেদিন জাহান্নামের আগুনে এসব উত্তপ্ত করা হবে, তা দ্বারা তাদের ললাট, পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশে দাগ দেওয়া হবে। সেদিন বলা হবে তা ওই সম্পদ যা তোমরা নিজেদের জন্য পুঞ্জীভূত রেখেছিলে। সুতরাং তোমরা যা পুঞ্জীভূত করেছিলে তা আস্বাদন কর। (সুরা আত তাওবা : ৩৪-৩৫)।

জাকাতের নিসাব : জাকাতের জন্য বিবেচ্য নিত্যপ্রয়োজনীয় সম্পদ ব্যতীত সর্বনিম্ন ৭.৫০ ভরি বা ৮৫ গ্রাম খাঁটি স্বর্ণ এবং ৫২.৫০ ভরি বা ৫৯৫ গ্রাম খাঁটি রৌপ্য। উল্লিখিত উভয় প্রকার সম্পদের সমন্বয়ে ৫২.৫০ ভরি রৌপ্যের সমমূল্য হলেও জাকাত প্রদান করতে হবে। এভাবে নগদ মুদ্রা, বিভিন্ন প্রকার ডিপোজিটে জমা অর্থ এবং ব্যবসায়িক পণ্যের মূল্য যদি ৫২.৫০ ভরি খাঁটি রৌপ্যের সমমূল্য পরিমাণ হয় এর জাকাত আদায় করতে হবে।

উল্লেখ্য, জাকাতযোগ্য সম্পদ কারও মালিকানায় পূর্ণ এক বছর অতিক্রম হলে এতে জাকাত ওয়াজিব হয়। এভাবে প্রতি বছর অতিক্রমান্তে জাকাত প্রদান করতে হবে। চন্দ্র বছর হিসেবে জাকাতযোগ্য সম্পদের ৪০ ভাগের এক ভাগ বা শতকরা ২.৫ অংশ আদায় করতে হবে। সহজসাধ্য হিসাবের লক্ষ্যে রমজান থেকে রমজান জাকাত আদায়ের প্রচলন চলে আসছে। আরবি মাস ২৯/৩০ দিনে হয়। খ্রিস্টীয় মাস ৩১ দিনেও হয়ে থাকে। তাই কেউ যদি খ্রিস্টীয় হিসাব অনুযায়ী বছর অতিক্রমান্তে জাকাত প্রদান করে তাহলে বিজ্ঞদের পরিসংখ্যান মতে ২.৭৭% হিসাবে জাকাত প্রদান করতে