সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

এবার রাশিয়ায় বন্ধ ফেসবুক ও ইনস্টাগ্রাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানের’ জেরে পশ্চিমা কোম্পানিগুলো রাশিয়া থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। আবার পাল্টা নিষেধাজ্ঞা দিচ্ছে রাশিয়াও। সম্প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের বিষয়ে নির্ধারিত নীতিতে পরিবর্তন আনে ফেসবুকের মালিকানাধীন কোম্পানি মেটা।

তারা জানায়, রাশিয়ার সৈন্য ও দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিষয়ে বিদ্বেষমূলক মন্তব্য করা যাবে ইউক্রেন থেকে। এর প্রতিবাদ জানিয়েছিল রাশিয়া। তখন এ বিষয়ে মার্কিন কোম্পানিটির বিরুদ্ধে রাশিয়ায় মামলাও হয়েছে। একই ঘটনার জের ধরে এবার রাশিয়ায় মেটার প্রতিষ্ঠান ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহার বন্ধ করা হয়েছে।

মস্কোর একটি আদালত বলেছেন, ফেসবুক ও ইনস্টাগ্রাম চরমপন্থী কার্যক্রম পরিচালনা করছে।

ফেসবুক ও ইনস্টাগ্রাম নিষিদ্ধ হলেও মেটার মালিকানাধীন প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সেবা ব্যবহার করতে পারবে রুশরা। কারণ হিসেবে আদালত বলেছেন, এটা যোগাযোগের মাধ্যম, তথ্যের উৎস নয়।

সোমবার আদালতে শুনানির সময় রাশিয়ার এফএসবি সিকিউরিটি সার্ভিস অভিযোগ করে, মেটা বিকল্প সত্য তৈরি করছে। যার মাধ্যমে রাশিয়া ও রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে। সূত্র: গার্ডিয়ান

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ