সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

ঘরে বসেই সহজে তৈরি করুন কাঁচা মরিচের রসগোল্লা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোজনরসিক সব শ্রেণির মানুষের কাছেই মিষ্টির কদর রয়েছে। যেকোনো উৎসব আয়োজনে মিষ্টি না হলে চলেই না। এছাড়া খুশির খবর উদযাপন, অতিথি আপ্যায়ন, আত্মীয়দের বাড়ি যাওয়ার ক্ষেত্রে মিষ্টির জুড়ি মেলা ভার। ছোট-বড় সবারই খুব পছন্দের মিষ্টি। বিভিন্ন মিষ্টি স্বাদের মিষ্টি বা রসগোল্লা বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায়।

তবে ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ভেসে যাচ্ছে কাঁচা মরিচের রসগোল্লার ছবিতে! রসগোল্লা, তা আবার কাঁচা মরিচের? এর স্বাদ কেমন হবে তা নিয়েও শঙ্কায় রয়েছেন অনেকেই।

আসলে খাবার যে সব সময় গতানুগতিক খেতে হবে এমন কোনো নিয়ম নেই। তাই একটু ভিন্নভাবে রসগোল্লা খাওয়া যেতেই পারে। রসগোল্লার সঙ্গে কাঁচা মরিচ যোগ করেই দেখুন এর স্বাদ কেমন! চলুন তবে জেনে নেয়া যাক ভাইরাল কাঁচা মরিচের রসগোল্লার রেসিপিটি-

উপকরণ: দুধ, ভিনেগার বা লেবুর রস, কাঁচা মরিচ, চিনি, ময়দা।

প্রণালী: চুলায় দুধ ফুটতে দিন। ফুটে উঠলে তাতে ভিনেগার বা লেবুর রস দিয়ে ছানা তৈরি করে নিন। ছানার পানি ঝরিয়ে নিন। এবার একটি পাত্রে ছানা নিয়ে তার সঙ্গে মেশান কাঁচা মরিচের পেস্ট। আপনি কতটুকু ঝাল খেতে পারবেন, সেই অনুযায়ী কাঁচা মরিচ ব্যবহার করবেন। ছানা ভালোভাবে মথে নিয়ে তার সঙ্গে মেশান সামান্য ময়দা। এরপর সেখান থেকে ছোট ছোট ভাগ করে মিষ্টির আকৃতি দিন।

চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে চিনি ও পানি দিয়ে পাতলা সিরা তৈরি করে নিন। সিরা ফুটে উঠলে তাতে মিষ্টিগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এরপর নামিয়ে কয়েকটি কাঁচা মরিচ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন এই ঝাল রসগোল্লা। চাইলে সিরার সঙ্গে কয়েক ফোঁটা সবুজ ফুড কালার মেশাতে পারেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ