শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

বগুড়ায় কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়ার শেরপুরে কাভার্ডভ্যানের চাপায় রাশেদুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ঢাকা-বগুড়া মহাসড়কের কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত রাশেদুল ইসলাম মহিপুর বিডিআরপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে। তি‌নি সিরাজগঞ্জ জেলখানার কারারক্ষী পদে চাকরি করতেন।

জানা গেছে, রাশেদুল ইসলাম সোমবার কর্মস্থল হতে ব্যক্তিগত কাজে শেরপুরের মহিপুর বাড়িতে এসে‌ছিলেন। সকালে সিরাজগঞ্জ যাওয়ার জন‌্য মোটরসাইকেলে রওনা দেন। এরপর মহিপুর হতে কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় পৌঁছালে একই দিকে যাওয়া কাভার্ডভ্যান পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে কাভার্ডভ্যানটির চাকা তার মাথার উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই রাশেদুল ইসলাম নিহত হন।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ কে এম বানিউল আনাম জানান, ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ