বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বেফাক মহাসচিবের বৃটেন আগমনে বার্মিংহামে ওলা*মা সমা'বেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব, রাজধানী ঢাকার জামিয়া রাহমানিয়া আজিজিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হকের বৃটেন আগমন উপলক্ষে এক ওলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, ২৭ মার্চ রোববার বার্মিংহাম জামেয়া কোরআনিয়া মিলনায়তনে এ ওলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামেয়া ইসলামিয়া বার্মিংহামের প্রিন্সিপাল শায়খুল হাদীস মাওলানা রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মাওলানা ইমাম ফরিদ আহমদ খান, জামেয়া দারুস সুন্নাহ লন্ডন এর চেয়ারম্যান মাওলানা গোলাম কিবরিয়া, মাদীনাতুল খাইরী আল ইসলামির চেয়ারম্যান মাওলানা শায়খ ফয়েজ আহমদ, শাহবাগ জামেয়ার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাফিজ, মাওলানা খালিদ আহমদ,আশরাফুল উলুম বার্মিংহাম এর প্রিন্সিপাল হাফিজ মাওলানা শায়খ ইকবাল হোসাইন, ক্বারী আব্দুল মুকিত আজাদ, হাফিজ মাওলানা সৈয়দ জুবায়ের আহমদ।

No description available.

এছাড়া বক্তব্য রাখেন, মাওলানা শায়খ নূরে আলম হামিদী, মাওলানা শায়খ ছালেহ আহমদ হামিদী, মাওলানা শাহীনূর মিয়া, বার্মিংহাম তাক্বওয়া মসজিদে ইমাম ও খতিব ব্যারিষ্টার মাওলানা বদরুল হক, জামেয়া ইসলামিয়া বার্মিংহাম এর শিক্ষা সচিব ও মুহাদ্দিস মাওলানা ফয়জুল হক আব্দুল আজিজ, মাওলানা এনামুল হাসান সাবির, মুফতি ছালেহ আহমদ, মাওলানা শায়খ নাজিম উদ্দিন, মুহাদ্দিস মুফতি নূরুল ইসলাম, মাওলানা উবায়দুল্লাহ শামীম, মাওলানা ছালেহ আহমদ, মাওলানা এনামুল হক খান, হাফিজ মনসুর রেজা, মাওলানা আহমদ হোসাইন, ক্বারী মাওলানা মুদ্দাসির আনোয়ার, হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাছুম, মাওলানা মুহাম্মদ আল আমিন, হাফিজ সৈয়দ শিহাব উদ্দিন আহমদ প্রমুখ।

উলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, উম্মাহের ব্যাপারে আলেম উলামাদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশি। উম্মাহকে তত্ত্বাবধান করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলà