মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

দেশের ৯০ ভাগ মানুষ দিন আনে দিন খায়: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের ৮০ ভাগ মানুষের ঘরে দুই-তিনদিনের বেশি আহার নেই। এ অবস্থায় আমরা বসবাস করছি। দেশের ৯০ ভাগ মানুষ দিন আনে দিন খায়। এটাই আমাদের ধারণা বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

আজ শুক্রবার ধানমন্ডিতে বেসরকারি সংগঠন ব্রতীর ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক তিনি এই মন্তব্য করেন। এ সময় ব্রতীর ২০ বছরের অর্জন ও প্রান্তজনের জীবনমান পরিবর্তনের কাহিনি তুলে ধরা হয়। অনুষ্ঠানটি নূরজাহান মুরশিদের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়।

অনুষষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের ঘরে যেন ৪০০ থেকে ৫০০ দিনের খাবার থাকে সেই দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের এখনো দীর্ঘপথ যাওয়ার আছে। আমরা পায়ে পায়ে এগিয়ে যাচ্ছি। দেশের জনগণের কল্যাণ এখনো নিশ্চিত করা যায়নি। বর্তমান সরকারও তা পারেনি, তবে সরকার চেষ্টা করছে। দেশের বহু মানুষ এখনো দিন আনে, দিন খায়।

উন্নয়নের সঙ্গে বৈষম্য বাড়ছে দাবি করে শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশ যতো এগিয়ে যাচ্ছে পাল্লা দিয়ে বৈষম্য বাড়ছে। উন্নয়নের অন্তরালে রয়েছে আর্তনাদ, বেদনা। এই উন্নতিতে বৈষম্য বাড়ছে। এই করোনা মহামারিতেও ধনীরা আরো ধনী হয়েছে। সুযোগবঞ্চিত ব্যক্তিদের উন্নতি হচ্ছে না।

তিনি আরো বলেন, তরুণেরা বিপদের মধ্যে আছে। তাদের দেখলে মনে হয়, দেশ জয়ের পরে পরাজিত হয়ে গেছে। যে জয় ১৯৭১ সালে এসেছিল, তা ক্রমাগত জীবন থেকে দূরে সরে গেছে।

অনুষ্ঠানে মূল উপস্থাপনা তুলে ধরেন ব্রতীর প্রধান নির্বাহী শারমীন মুরশিদ। এ সময় আরো বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সিপিডির ফেলো রওনক জাহান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রমুখ।

এনটি 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ