মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে রাজধানীতে খেলাফত মজলিসের মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্যপয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। সকল নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। অশ্লীলতা বেহায়াপনা, মদ, জুয়া, ঘুষ-দুর্নীতি বন্ধ করতে হবে। দিনের বেলায় প্রকাশ্যে পানাহার পরিহার করতে হবে।

তিনি বলেন, রমজান মাসে ট্রাফিক জ্যাম বন্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহ নির্বিঘ্ন করতে হবে। আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ (১ এপ্রিল) শুকবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্মমহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল। ছাত্র মজলিসের সেক্রেটারী জেনারেল বিলাল আহমদ চৌধুরী, শ্রমিক মজলিসের সহসভাপতি আমীর আলী হাওলাদার, মুফতি মাইনুদ্দিন, এডভোকেট এনায়েত রাব্বী প্রমুখ।

উপস্থিত ছিলেন শ্রমিক মজলিস সভাপতি হাজী নূর হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের সহসভাপতি মোঃ জহিরুল ইসলাম, হাফেজ মাওলানা নূরুল হক, মুহাম্মদ জিল্লুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, এইচএম হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া প্রমুখ। মাহে রমজান উপলকে।ষ রচিত সঙ্গীত পরিবশন করে দাবানল শিল্পীগোষ্ঠীর সদস্যবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, দ্রব্যম্যূল্যের উদ্ধগতিতে জনগণের নাভিশ্বআস উঠেছে। মাহে রমাজানে রোজাদারদের কষ্ট হয়, রোজার পবিত্র নষ্ট হয়- এ ধরনের সকল কর্মকান্ড বন্ধ করতে হবে।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে কদম ফোয়ারা, পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে এসে শেষ হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ