মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

সরকার জনগণের সঙ্গে ডাকাতি করছে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যে দেশে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর নামে টিসিবির কার্ড হয়, সে দেশে গরিবদের নিয়ে কী ধরনের উপহাস করা হচ্ছে তা সহজেই অনুমেয়। সরকার জনগণের সঙ্গে ডাকাতি করছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চলমান টিসিবির কার্ড বিতরণ নিয়ে দলীয়করণ এবং অরাজকতা এখন জনগণের কাছে পরিষ্কার। এই সরকার এখন সবক্ষেত্রেই ডাকাতি করতে ব্যস্ত। এজন্যই শেখ মুজিবুর বলেছিলেন, আমি পেলাম চোরের খনি, সবার কম্বল আছে, আমার কম্বল নেই।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সরকার ভোট ডাকাত উল্লেখ করে তিনি বলেন, তাদের আমলে কোনো দিনই দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। হাসিনার আমলে নির্বাচন হলে আমরা ভোটকেন্দ্রেই যেতে পারব না, পূর্বেও পারিনি। তত্ত্বাবধায়ক সরকারের আওতায় ভোট হতে হবে। এ সরকার সমগ্র নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমরা নির্বাচন চাই কিন্তু নিরপেক্ষ সরকারের অধীনে। বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে রয়েছে। বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীর নামে হাজারো হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। শুধু ঠাকুরগাঁও সদর উপজেলাতেই সাড়ে ৭ হাজার রাজনৈতিক মামলা দিয়েছে এ সরকার।

এর আগে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বিশেষ অতিথির বক্তব্যে বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি ৩৫০ আসনের মধ্যে ৩০০ আসনেই জয়লাভ করবে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময় দেশে ছিল না। ২১ বছর রাস্তায় রাস্তায় ঘুরেছে আওয়ামী লীগ। পরে হাত পা ধরে ক্ষমতায় এসেছে। যতবার বাংলাদেশের মানুষ বিপদে পড়েছে ততবার বিএনপিকে পাশে পেয়েছে।

আন্দোলনের কোনো বিকল্প নেই, আন্দোলন করে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন ২৩ সালে আদায় করে নেব উল্লেখ করে রুমিন ফারহানা আরো বলেন, বিএনপি গণ মানুষের দল, সাধারণ মানুষের দল। বিগত সময়ে দলীয় এবং বিরোধী মত পোষণকারীদের বিরুদ্ধে যত ধরনের হামলা, নির্যাতন, পুলিশি হয়রানি ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সময়মতো প্রত্যেকটির জবাব দেওয়া হবে। গুম খুনের সঙ্গে অভিযুক্ত সরকারি এজেন্সির কর্মকর্তাদেরও জবাবদিহিতার আওতায় আনা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। আন্দোলনের মাধ্যমে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে বলে জানান তিনি।

ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রোকনউদ্দিন ভূঁইয়ার সভাপত্বিতে সম্মেলনে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ বিএনপির নেতাকর্মীরা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ