মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের দাম্মাম এলাকায় সড়ক দুর্ঘটনায় সাইদুল হক (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে ডুবাই রোডে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানা যায়, সাইদুল হক ফেনী সদর উপজেলার আক্রামপুর গ্রামের আবু সওদাগর বাড়ির মাহমুদুল হকের ছেলে।

নিহতের পরিবার জানায়, গত ৪ মাস আগে ছুটি শেষে সৌদিতে ফিরে যায় সাইদুল হক। বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর খবর পেয়ে আমরা হতবাক হয়ে গেছি।

সৌদিতে অবস্থানরত একই এলাকার প্রবাসী নুরুল আবসার জানান, আমার ভাই সোহাগ খবর পেয়ে স্থানীয় হাসপাতালে গিয়ে সাইদুলের মরদেহ শনাক্ত করেন। সাইদুল গাড়িচালক ছিলেন। দুর্ঘটনার সময় সামনে ও পেছন থেকে তার গাড়িটি ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার জানান, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাইদুল হক নামের এক যুবকের মৃত্যুর খবর আমি শুনেছি। পরিবারের পক্ষ থেকে আবেদন করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ