মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

ঈদুল ফিতর উপলক্ষে এক লাখ ৩৩০ মেট্রিক টন চাল বরাদ্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যশস্য সহায়তা প্রদানের লক্ষ্যে উপজেলা এবং পৌরসভা ওয়ারি বিতরনের জন্য সরকার এক লাখ তিনশ' ত্রিশ দশমিক পাঁচ চার শূন্য মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে আজ এ বরাদ্দ প্রদান করা হয়।

ভিজিএফ কর্মসূচির আওতায় সারা দেশের ৬৪ টি জেলার ৪৯২ টি উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩ টি এবং ৩২৯টি পৌরসভার জন্য ১২ লাখ ৫৩ হাজার ৮৫১টি সহ সর্বমোট ১ কোটি ৩৩ লাখ ৫৪০ টি ভিজিএফ কার্ডের বিপরীতে কার্ডপ্রতি ১০ কেজি হারে চাল প্রদানের লক্ষ্যে এ বরাদ্দ প্রদান করা হয়।

ভিজিএফ বরাদ্দের ক্ষেত্রে দুঃস্থ ,অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা প্রদান করতে হবে। তবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। একই সঙ্গে ভিজিএফ চাল আগামী ২৮ এপ্রিলের মধ্যে বিতরণ নিশ্চিত করতে জেলা প্রশাসকগণকে নির্দেশনা প্রদান করা হয়েছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ