বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

ফরিদপুরে বাঁশের খুটি দিয়ে বিদ্যুৎ সংযোগ; দূর্ঘটনার আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী গ্রামে বাঁশের খুঁটির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এতে জীবনের ঝুঁকিতে রয়েছে শত শত মানুষ।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিদ্যুতের খুঁটি বসানোর দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। এর ফলে যেকোনও সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

সরেজমিন দেখা যায়, মেগচামী ১ নং ওয়ার্ডের মধ্যপাড়া খানবাড়ী থেকে মধ্যপাড়া গোরস্থান মডেল বাজার এসব এলাকায় গাছ ও বাঁশের ঝাড়ের মধ্য দিয়ে ঝুকিপূর্ণভাবে সংযোগ দিয়েছে (ডবিউ জেড পিডিসি এল) রাজবাড়ী অফিস। বৈদ্যুতিক খুঁটি না বসিয়ে বাঁশ ও গাছের ডালে বিদ্যুতের তার টানিয়ে দেওয়া হয়েছে। অনেক স্থানে তারের ভারে বাঁশগুলো হেলে পড়েছে। কোথাও বা হেলে থাকা বাঁশ আরও একটা বাঁশ দিয়ে ঠাক্কা দেওয়া হয়েছে। রাস্তার আশেপাশের মেহগনি গাছের সাথেও বিদ্যুৎতের তার পেচিঁয়ে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। কোথাও আবার তারে লতাপাতা জড়িয়ে আরও ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি করেছে।

এক কিলোমিটারের কিছু বেশি রাস্তায় বসানো বাঁশের খুঁটিতে ভরসা করেই প্রায় ১শ’ বাড়িতে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। ওই এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে বিদ্যুতের খুঁটির জন্য চেষ্টা করছিলেন। কিন্তু খুঁটির ব্যবস্থা না করে কর্তৃপক্ষ বাঁশ বসিয়ে সংযোগ দিয়েছে।

মেগচামী এলাকার বাসিন্দা বাদশা মিয়া বলেন, আমার বাড়ির সামনে একটি সিমেন্টের খুঁটি ছিল সেটি ভেঙ্গে যাবার পর অফিসের লোক এসে মেহগনি গাছের সাথে বিদ্যুৎ তার পেচিঁয়ে রাখেছে, আমরা খুঁটি লাগাতে বলছি কিন্তু কর্তৃপক্ষ অপেক্ষা করতে বলে জানান দ্রত ই খুঁটি স্থাপন করা হবে। গত দশ বছরেরও বেশি সময় এভাবেই অপেক্ষা চলছে।

একই এলাকার শাহিন খন্দকার, এরশাদ খন্দকার, রাজিবুল হাসান ও সাব্বির খান সহ অনেকে জানান, ঝুঁকিপূর্ণ জেনেও ‍নিরুপায় হয়ে এভাবে ঝুঁকি নিয়েই বিদ্যুৎ ব্যবহার করতে হচ্ছে। যে কোন দুর্ঘটনা ঘটার আগেই এই সংযোগগুলোর নিরাপদ ব্যবস্থা প্রয়োজন।

এছাড়া এলাকায় বিদ্যুতের সংযোগ নেওয়া, মিটার দেখে বিল না দেওয়া এবং লাইনের নানা সমস্যার সমাধানের জন্য অতিরিক্ত টাকা দিয়ে মেরামত করতে হয় বলেও অভিযোগ করেছে এলাকাবাসি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুত বিভাগের একজন কর্মকর্তা জানান, ১০০ গজের বেশি দূরত্বে সার্ভিস লাইন দেওয়ার কোন নিয়ম নেই। ১০০ গজের অতিরিক্ত দূরত্ব হলে অবশ্যই খুঁটি দিতে হবে অন্যথায় সংযো