শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

ফরিদপুরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, বাড়ছে রোগীর সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফরিদপুরে শুরু হয়েছে ডায়রিয়ার প্রকোপ। হাসপাতালের মেঝে ও বারান্দাগুলোয়ও ডায়রিয়ার রোগীতে ভর্তি। জেলা হাসপাতালগুলোর সিটের তুলনায় আক্রান্ত রোগীর হার কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

সোমবার (৪ এপ্রিল) সকালে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ফরিদপুর সদর হাসপাতালে ডায়রিয়া রোগীর সিট সংখ্যা ১০টি। কিন্তু সেখানে কোনো সিট খালি নেই। প্রায় তিনগুণেরও বেশি ডায়রিয়া রোগী ভর্তি রয়েছে। বৃহত্তর ফরিদপুরের অন্যতম শিশু চিকিৎসাকেন্দ্র ড. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল। হাসপাতালটিতে আন্তঃবিভাগ ও বহির্বিভাগ মিলে গড়ে প্রতিদিন সাড়ে তিন শতাধিক ডায়রিয়া আক্রান্ত শিশুকে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

এদিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালসহ বেসরকারি হাসপাতালে আরও প্রায় দুই শতাধিক ডায়রিয়া রোগীকে প্রতিদিন চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান বলেন, পরিস্থিতি এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগের চেয়ে শিশু রোগীর সংখ্যা তুলনামূলক বেড়েছে। কোথাও কোথাও সেবা দিতে কষ্টকর হয়ে পড়ছে।

তিনি আরও বলেন, আবহাওয়ার পরিবর্তনের ফলে এর প্রভাব পড়ছে। শিশুদের বাসি-পচা খাবার দেওয়া পরিহার করতে হবে। বিশুদ্ধ পানি পান করাতে হবে। সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে শিশুদের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ