রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গ্যাস সংকট আজ থেকে কেটে যেতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রক্ষণাবেক্ষণের কারণে বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দেখা দেওয়া গ্যাস সংকট মঙ্গলবার (৫ এপ্রিল) কেটে যাবে বলে আশা করা হচ্ছে। সোমবার রাতেই বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিবিয়ানা গ্যাসক্ষেত্রটির দায়িত্বে থাকা মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন এ কথা জানায়।

শেভরন থেকে জানানো হয়, বিবিয়ানা গ্যাসক্ষেত্রে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ করা ছয়টি কূপের মধ্যে তিনটিই সোমবার সন্ধ্যায় চালু করা হয়েছে। বাকি তিনটি মঙ্গলবার চালু হবে।

শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান জানান, ছয়টি কূপ রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এর মধ্যে (সোমবার) সন্ধ্যায় তিনটি কূপ রক্ষণাবেক্ষণ শেষে চালু করা হয়েছে। বাকি তিনটা মঙ্গলবারের মধ্যে চালু হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ