বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

আন্তর্জাতিক কিরাত সম্মেলনে অংশ নিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন শাইখ আহমাদ বিন ইউসুফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ‘হাসানে সোশ্যাল’ এর উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের অতিথি হিসেবে অংশ নিতে আগামীকাল সকালে তুরস্ক সফর করবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’র সভাপতি ও বাংলাদেশ ক্বিরাত ইনস্টিটিউটের পরিচালক, বাংলাদেশের বিশ্বখ্যাত ক্বারী, শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী।

আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) তুরস্কের দিয়ারবাকির (Diyarbakır) শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিগণ অংশ নিবেন। সম্মেলনের কো-অর্ডিনেটর আলি বোরেক এক বিবৃতিতে এ সকল তথ্য জানান।

সম্মেলন শেষে আগামী ১১ এপ্রিল তিনি দেশে ফিরবেন। উল্লেখ্য যে ক্বারী আহমাদ বিন ইউসুফ আযহারী বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও ক্বিরাতের পথপ্রদর্শক ক্বারী মোঃ ইউসুফ রহ. এর বড় পুত্র।

-এটি