শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

‘গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ১২ কেজি এলপিজি সিলিন্ডার গ্যাসের মূল্য আরেক দফা বাড়ানোর সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

তিনি বলেন, দ্রব্যমূল্যের বাজারে এই সিদ্ধান্ত সিলিন্ডার গ্যাস ব্যবহারকারী লাখ লাখ পরিবারের আর্থিক কষ্ট ও ভোগান্তি আরও বাড়িয়ে দেবে। যা কারো কাম্য হতে পারে না।

তিনি বলেন, খাদ্যপণ্যসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষের যখন নাভিশ্বাস উঠেছে, তখন নতুন করে গ্যাসের এই দাম বৃদ্ধি স্বল্প আয়ের কোটি মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে। গত তিন মাসেই ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৬১ টাকা বৃদ্ধি করা হয়েছে। জ্বালানি খাতে চুরি দুর্নীতি, অনিয়ম আর অব্যবস্থাপনার দায়ভার চাপানো হচ্ছে ভোক্তাদের ওপর।

তিনি বলেন, জ্বালানীখাতের লুটপাট বন্ধ না করে সিলিন্ডারের দাম বৃদ্ধি মেনে নেয়া যায় না। তিনি অবিলম্বে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।

পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, মুহা. আব্দুল আঊয়াল মজুমদার, ডা. শহিদুল ইসলাম, কেএম শরীয়াতুল্লাহ, মুফতী আব্দুল আহাদ, মাওলানা নজরুল ইসলাম, আলহাজ্ব নজরুল ইসলাম খোকন, মোঃ ফজলুল হক মৃধা, নুরুজ্জমান সরকার, নাযির আহমদ শিবলী প্রমুখ।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, সরকার সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করছে, এখন দুই দিকে সমস্যা। সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা এবং দক্ষতার অভাবে দেশে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ