সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

টিএসসিতে ছাত্রীদের নামাজের জায়গা নিয়ে বৈঠক, আসছে সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র বা টিএসসিতে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা নামাজের স্থানের ব্যবস্থা করা নিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৈঠকও করেছে এবং উপাচার্যের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ আলী আকবর আজ বুধবার, ৬ এপ্রিল উপাচার্যের মার্ক করা চিঠি পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি আর উপদেষ্টা বিষয়টি নিয়ে বসেছিলাম। সেখানে করণীয় নিয়ে আলোচনা করেছি। এখন এটি নিয়ে উপাচার্য স্যারের কাছে যাব এবং তার সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সৈয়দ আলী আকবর আরও বলেন, টিএসসিতে জায়গার সংকট আছে। তাছাড়া মেয়েদের নামাজের জায়গাটা নিরাপদ হতে হবে। আর নামাজের ব্যবস্থা থাকলে সেখানে ওযুরও ব্যবস্থাও রাখতে হবে। সবকিছু বিবেচনায় নিয়েই আমাদের কাজ করতে হবে। তবে নতুন টিএসসিতে ছেলে ও মেয়েদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

এর আগে গতকাল মঙ্গলবার, ৫ এপ্রিল ঢাবির টিএসসিতে নামাজ আদায়ের জন্য স্থান বরাদ্দের দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু নারী শিক্ষার্থী। এতে ছেলেদের নামাজের স্থানের পাশের উপযুক্ত খালি জায়গাটিকে সংস্কার করে মেয়েদের নামাজের উপযোগী করার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে ঢাবি ক্যাম্পাসে মেয়েদের নামাজের জায়গার সংকটের বিষয়টি তুলে ধরে বলা হয়, কেন্দ্রীয় মসজিদে নারীদের জন্য নামাজের জায়গা থাকলেও তা পর্যাপ্ত নয়। একাডেমিক ভবনগুলোর কমনরুম বিকাল ৫টার পর বন্ধ থাকে। ফলে ক্যাম্পাসে অবস্থান করা ছাত্রীদের নামাজ আদায় করতে সমস্যায় পড়তে হয়।

টিএসসিতে ছেলেদের নামাজ পড়ার ব্যবস্থা আছে উল্লেখ করে আরো বলা হয়, বিভিন্ন কর্মসূচিসহ এই স্থানে নারীদের সমান বিচরণ থাকলেও তাদের নামাজের জায়গা নেই। পবিত্র রমজানে বিভিন্ন সংগঠনের ইফতার কর্মসূচি থাকে। ইফতার শেষে মেয়েরা নামাজ আদায় করতে গিয়ে সমস্যায় পড়ে থাকেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ