শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘মসজিদে কুবা’র পরিধি দশগুণ বাড়ানোর ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর হাতে তৈরি কুবা মসজিদের পরিধি দশগুণ বাড়ানোর ঘোষণা দিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। খবর আল আরাবিয়ার।

কুবা মসজিদটি অবস্থিত মদিনা শহরে। এটি ইসলামের ইতিহাসে তৈরিকৃত প্রথম মসজিদ। এটি তৈরি করেছিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

বর্তমানে মসজিদটির দৈর্ঘ্য হলো প্রায় ৫ হাজার মিটার। এখন এটির পরিধি বাড়িয়ে ৫০ হাজার মিটার করা হবে। মসজিদটির ইতিহাসে এর আগে এত বড় উন্নয়ন করা হয়নি।

আর পরিধি বাড়ানোর কাজ শেষ হলে এ মসজিদে একসঙ্গে ৬৬ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন।

মদিনায় অবস্থিত কুবা মসজিদটি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সমাধিস্থল থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে।

ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ ও মহানবীর হাতে তৈরি হওয়ায় এ মসজিদে বিদেশ ও সৌদি আরবের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর অনেক দর্শনার্থী ও মুসলমান নামাজ আদায় করতে আসেন।

ধর্মপ্রাণ সাধারণ মুসল্লিদের সুবিধার জন্যই মসজিদটির পরিধি বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রিন্স সালমান।

সূত্র: আল আরাবিয়া

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ