শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

যেসব শর্তে এবছর হজের সুযোগ পাবেন ১০ লাখ মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এবার ১০ লাখ মুসল্লিকে হজ করার সুযোগ করে দিচ্ছে সৌদি আরব। শনিবার (৯ এপ্রিল) সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে রয়টার্সকে।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, অংশগ্রহণকারীদের অবশ্যই ৬৫ বছরের কম বয়সী হতে হবে এবং করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের পূর্ণ ডোজ দেওয়া থাকতে হবে।

দেশের বাইরে থেকে আসা অংশগ্রহণকারীরাও হালনাগাদ করা কোভিড পিসিআর টেস্ট ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষার পর হজে অংশ নিতে পারবেন। সৌদির উদ্দেশে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে।

এদিকে সৌদিতে ওমরাহ পালনের জন্য বিদেশি মুসল্লিদের ঢল নেমেছে। পবিত্র রমজানের প্রথম সপ্তাহে ওমরাহ হজ পালনে রেকর্ড সংখ্যক মুসল্লি সৌদি আরব উপস্থিত হয়েছেন। মক্কায় মুসল্লিদের চাপ সামলাতে কাবা শরিফে সম্প্রসারিত অংশে খুলে দেওয়া হয়েছে ৮০টি নতুন হল।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে বৃহস্পতিবার পর্যন্ত আট লাখ ৯৫ হাজার ৪৯৯ জন বিদেশি নাগরিক ওমরাহ পালনের জন্য সৌদিতে এসেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ