বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

রমজান জুড়ে আওয়ার ইসলামের বিশেষ চার আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: দেশের সর্ববৃহৎ ইসলামিক অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম তাদের পাঠক ও দর্শকদের জন্য আয়োজন করছে পুরো রমজান মাস জুড়ে ধারবাহিক ৪ আয়োজন। সবগুলো অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আওয়ার ইসলাম টিভি ফেসবুক পেজে ও ইউটিউবে।

প্রচারিত আয়োজনগুলোর মধ্যে রয়েছে কোরআনের সৌরভ, আজকের তারাবি, রমজান মাসয়ালা ও আকাবিরদের রমজান স্মৃতিকথা।

কোরআনের সৌরভে থাকছে বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরিম, সময়ের সেরা হাফেজ-২০২১ চ্যাম্পিয়ন হাফেজ কাজী আদনান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাফেজ আদনান রহমান, হাফেজ শাহরিয়ার নাফিস সালমান, হাফেজ নুরুদ্দীন মুহাম্মদ জাকারিয়া ও হাফেজ মাহমুদুল হাসানের মন জুড়ানো তিলাওয়াত।

আজকের তারাবিতে থাকছে প্রতিদিনের তারাবির নামাজের তেলাওয়াতের তাফসির। সাবলীল তাফসির নিয়ে আলোচনা করেন মুফতি মুহাম্মাদুল্লাহ সাদেকী।

রমজান মাসয়ালায় পবিত্র রমজান মাস ও রোজা সংশ্লিষ্ট্য সমসাময়িক বিভিন্ন মাসয়ালার সমাধান নিয়ে থাকছেন মাওলানা আবুল ফাতাহ কাসেমি।

আকাবিরদের রমজান স্মৃতিকথা’য় থাকছে আকাবির ও আসলাফদের রমজান কেন্দ্রিক বিভিন্ন স্মৃতিকথা, তাদের ইফতার ও সাহরি, সিয়াম ও কিয়াম, তাহাজ্জুদ ও কোরআন তিলাওয়াত ইত্যাদি। অনুষ্ঠান উপস্থাপনায় থাকছেন আওয়ার ইসলামের বার্তা সম্পাদক কাউসার লাবীব।

-কেএল