শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

রোজার মাসে দেশ ও মানুষের কথা ভাবতে হবে: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখী, সমৃদ্ধ, উন্নত ও শান্তির বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সেই সমৃদ্ধ উন্নত দেশের পথে সঠিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে অব্যাহত রেখে দেশকে সত্যিকার অর্থে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত করতে আগামী দিনে তরুণেরাই সবচেয়ে বেশি অবদান রাখবে।

আজ শনিবার সন্ধ্যায় ঢাকায় অফিসার্স ক্লাবে টাঙ্গাইল সদর উপজেলা সমিতির উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, রোজার মাস চলছে। এটি আমাদের ত্যাগ ও সংযমের শিক্ষা দেয়। শুধু নিজের কথা না ভেবে আশপাশের মানুষ, প্রতিবেশী ও দেশের কল্যাণের কথা ভাবতে হবে। যার যার অবস্থান থেকে দেশ ও জাতির প্রতি যে দায়বোধ আছে তা পালন করতে হবে ও মানুষকে ভালোবাসতে হবে।

সমিতির আহ্বায়ক অধ্যাপক শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মো. ছানোয়ার হোসেন, তানভীর হাসান ছোটমনির, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুন অর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।

সূত্র : বাসস

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ