শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পাকিস্তানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচন সোমবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য আগামীকাল সোমবার বসছে দেশটির জাতীয় পরিষদের অধিবেশন। ওই দিন স্থানীয় সময় দুপুর ২টায় পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন বসবে।

রোববার পাকিস্তানের জাতীয় পরিষদের পক্ষ থেকে এক টুইট বার্তায় এ কথা জানানো হয়।

এর আগে শনিবার মধ্যরাতে অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে অপসারণ করা হয়।

পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের (পিএমএলএন) নেতা আয়াজ সাদিক অনাস্থা ভোটের সময় জাতীয় পরিষদের অধিবেশনে স্পিকার ছিলেন।

তিনি জানান, রোববার দুপুর ২টার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং যাচাই-বাছাই হবে বিকেল ৩টার মধ্যে।

জাতীয় পরিষদের পক্ষ থেকে টুইট বার্তায় জানানো হয়, জাতীয় পরিষদের অধিবেশন সোমবার, ১১ এপ্রিল, ২০২২ দুপুর ২টায় আবার বসবে।

স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিট ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের কার্যক্রম শুরু হয়। এর আগে স্পিকার আসাদ কাইসার পদত্যাগ করেন। নতুন স্পিকার হিসেবে তিনি পিএমএলএন নেতা ও সাবেক স্পিকার আয়াজ সাদিককে স্পিকার হিসেবে দায়িত্ব দিয়ে যান এবং তাকে অধিবেশন পরিচালনার অনুরোধ করেন।

অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ১৭৪ জন এমপি। পাস হতে প্রয়োজন ছিল ১৭২টি ভোট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ