বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

‘মহিমান্বিত এ মাসে বাবা-মা পরিবারের সকলের জন্য দোয়া করা উচিত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইয়ামিন ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জ জেলার কৃতি সন্তান, রাজনৈতিক ব্যক্তিত্ব ও একজন নিবেদিত ধর্মপ্রাণ মুসলমান ‘আলহাজ্ব শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ’ পরিবারের উদ্যোগে একটি বিশাল মহতি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৮ এপ্রিল শুক্রবার মাহে রমজানকে কেন্দ্র করে ‘শেখ পরিবার’ তার পিতা মরহুম শেখ মোহাম্মাদ মুসলিম মিয়ার জন্য সকলের কাছে দোয়া চেয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

ধর্মপ্রাণ প্রায় আট হাজারেরও অধিক মুসলমান ও ভিন্নধর্মাবলম্বীদের সমাগমে ইফতার ও দোয়ার এ আয়োজনটি আল মুসলিম গ্রুপের প্রতিষ্ঠাতা ‘শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ’র সভাপতিত্বে বাদ জুম্মা থেকে শুরু হয়ে চলে মাগরিব পর্যন্ত।

এ সময় সভাপতির বক্তব্যে শেখ আব্দুল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ আমরা একটি ফজিলতপূর্ন মাস অতিবাহিত করছি। এমাসে আল্লাহ তার বান্দাহর উপর রহম ও বরকত দান করেন। তাই আমাদের উচিত সকলের বেশী বেশী কুরআন তিলাওয়াত, ঝিকির ও দোয়া করা।

সভাপতি তার পিতা মরহুম শেখ মোহাম্মাদ মুসলিম মিয়ার জন্য দোয়া চেয়ে আরো বলেন, আপনারা আমার বাবা ও পরিবারের সকলের জন্য দোয়া করবেন।

এসময় ওই ইফতার মাহফিলে মুন্সিগঞ্জ জেলাসহ ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব ও দেশের শীর্ষ ওলামায় কেরাম উপস্থিত হোন। এমন আয়োজনের মধ্য দিয়ে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহ'র শান্তির জন্য আল্লাহ'র কাছ

-এটি