মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অনাস্থা ভোটে ইমরান খানের পতনের পর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরীফ।

আজ সোমবার (১১ এপ্রিল) পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে।

এদিকে পাকিস্তানের জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইমরান খান। সেই সঙ্গে কোনো অবস্থাতেই চলমান অ্যাসেম্বলিতে বসবেন না বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ক্ষমতা হারানোর পর প্রথমবারের মতো সোমবার (১১ এপ্রিল) পার্লামেন্টে হাজির হন সদ্য সাবেক এই প্রধানমন্ত্রী। সেই সঙ্গে পিটিআই সংসদীয় দলের বৈঠকে অনুষ্ঠিতব্য নির্বাচন বর্জনের ঘোষণাও দিয়েছেন তিনি।

তবে সদস্যরা বলেন, তাদের সঙ্গে হাউসে লড়াই করা উচিত, মাঠ খালি রাখা চলবে না।

এর আগে পিটিআই সংসদীয় দলের বৈঠকে পদত্যাগের কথা জানালে সদস্যরা ইমরান খানকে আশ্বস্ত করে বলেন, আমাদের আসন আপনাদের ভরসা, আপনারা যখন খুশি পদত্যাগ করুন। এ সময় পিটিআই সিনেটর ফয়সাল জাভেদও ভরসা দিয়ে বলেন, পুরো দল ঐক্যবদ্ধ।

এদিকে, ইমরান খানের নির্দেশে জাতীয় পরিষদের পিটিআই সদস্যরা পদত্যাগ শুরু করেছেন। এরই মধ্যে ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে পদত্যাগ করেছেন আলী জাইদি। টুইটারে পদত্যাগের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, আমি আমার পদত্যাগপত্র পিটিআই চেয়ারম্যানের কাছে জমা দিয়েছি।

সেই সঙ্গে তিনি আরও লিখেছেন, ‘পাকিস্তানের সার্বভৌমত্বের সিদ্ধান্ত এখন রাজপথের জনগণই নেবে, লুটেরা নয়।’

উল্লেখ্য, বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত সরকারের পতন ও ‘আমদানি করা’ সরকার ক্ষমতায় আসীন হওয়ার প্রতিবাদে আগামী বুধবার (১৩ এপ্রিল) থেকে পুরো পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান।

সোমবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) জ্যেষ্ঠ নেতা ও ইমরান সরকারের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি এই তথ্য নিশ্চিত করেছেন।

তবে ইতোমধ্যেই গোটা পাকিস্তানজুড়ে ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিক-ই-ইনসাফ পার্টির আয়োজনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১০ এপ্রিল) রাতে ইমরান খানের প্রতি সংহতি জানিয়ে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সূত্র: ডেইলি জং

অন্য দিকে ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে গতকাল রবিবার রাতে পাকিস্তানের বিভিন্নস্থানে পিটিআই এর নেতা-কর্মী ও সমর্থকরা মিছিল-সমাবেশ করেছে।

বিশাল সংখ্যক পিটিআই সদস্যদের মধ্যে পুরুষ, নারী এবং শিশু ছিল। পাকà¦