মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দীঘিনালায় আগুনে পুড়ল ৫ দোকান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫টি দোকান আগুনে পুুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টায় দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ গেইট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটে।

আগুনে কলেজ গেইট এলাকার রমেন চাকমা’র সৃজন কম্পিউটার এন্ড স্টুডি, নির্মল কান্তি চাকমার বইয়ের দোকান পাবর্ত্য লাইবেরী, আব্দুল আজিজ হকের চায়ের দোকান, রাকিবের অটো ওয়ার্কসপ, লুৎফর রহমানের সাইকেল গ্যারেজ সম্পূর্ণ পুড়ে যায় ।

অগ্নিকাণ্ডে সৃজন কম্পিউটার এন্ড স্টুডিতে থাকা ল্যাপটপ ৪ টি, আইপিএস ১ টি, জেনারেটর ১ টি, ফটোকপি মেশিন ১ টি, নগদ ৩ লাখ টাকাসহ অন্তত ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। পাবর্ত্য লাইবেরী অন্তত ৬ লাখ টাকা, রাকিবের অটো ওয়ার্কসপ ৩ লাখ টাকা, রহমানের সাইকেল গ্যারেজের অন্তত ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিসহ দোকান নিয়ে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের জেলা উপ-সহকারী পরিচালক শাকরিয়া হায়দার জানান, আগুনে সূত্রপাতের খবর দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কেউ জানাননি। তবে আগুনের উৎস ফায়ার সার্ভিসের পাশাপাশি হওয়ায় আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীদের সহযোগিতা এবং আমাদের দু’টি ইউনিট অন্তত আধাঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

এ কর্মকর্তা জানান, আগুনের সূত্রপাত সম্ভবত বিদ্যুৎ শর্টসার্কিট থেকে হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ