শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

নববর্ষ: নব জাগরণের উপযুক্ত সময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী।।

নতুন আশা-আকাঙ্খা আর শুভ বার্তা নিয়ে হাজির হয় নতুন বছর। বাংলা সন বাংলাদেশের মানুষের নিজস্ব সন। বাদশাহ আকবর রাজকোষের খাজনা আদায়ের সুবিধার্থে হিজরি সনের মর্যাদা অক্ষুন্ন রেখে একটি ফসলী সন উদ্ভাবন করার জন্য জ্যোতির্বিজ্ঞানি আমীর ফতেহুল্লাহ সিরাজীকে ১৫৮৪ খ্রিস্টাব্দে দায়িত্ব প্রদান করেন।

আমীর ফতেহুল্লাহ সিরাজী হিজরি সনের চলমান বর্ষকে বজায় রেখে চন্দ্র গণনাভুক্ত বর্ষ ৩৫৪ দিনের স্থলে ৩৬৫ দিনে এনে হিজরি সনকে সৌর গণনাভুক্ত করে একটি নতুন সনের উদ্ভাবন করেন। ১৫৮৫ খ্রিস্টাব্দে বাদশাহ আকবর এক ফরমান জারির মাধ্যমে এই সন অনুযায়ী খাজনা আদায়ের ঘোষণা দেন। এ কারণে এটি ফসলী সন নামেও এই ভূখন্ডের মানুষের কাছে পরিচিত হয়ে উঠে।

হিজরি সনের সঙ্গে যেমন বাংলা সনের সম্পর্ক সুনিবিড় তেমনই এই দুটি সনের সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্কও সুনিবিড়। এখন বাংলা নববর্ষ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাংলাদেশীর নিজস্ব উৎসবে পরিণত হয়েছে।

বাংলা নববর্ষ উদযাপনে তাই আমাদের নিজস্বতার কথা স্মরণে রাখতে হবে। অপসংস্কৃতির ফাঁদে পড়ে যেন আমরা আমাদের সাংস্কৃতিক স্বাতন্ত্রকে বিকৃত না করি, আমাদের বিশ্বাস, মূল্যবোধ, পরিচ্ছন্ন রুচিবোধকে বিনষ্ট না করি। কিন্তু পরিতাপের বিষয়, একটি বিশেষ মহল বাংলা নববর্ষের নামে বেশ কিছুদিন থেকে বিজাতীয় সংস্কৃতি লালনের মহড়া দিচ্ছে।

মূলধারার সংস্কৃতি চর্চার নামে এরা এমন সব হাস্যকর আচার-অনুষ্ঠানের আয়োজন করে থাকে, যার সাথে এদেশের বৃহত্তর জনগোষ্ঠির জীবনাচার ও সংস্কৃতি চেতনার কোনো সম্পর্ক নেই।

নববর্ষকে আহবান জানানো, আবেগে উত্তেজনায় হিল্লোলিত হয়ে উঠা, দৃশ্যত এর মধ্যে কোনো পাপ বা অসঙ্গতি নেই। পাপ তখনই হবে যখন এই আহবান সীমা অতিক্রম করে। আনন্দ খারাপ নয়, কিন্তু তা শিরক ও অশ্লীলতার সঙ্গে যুক্ত হলে খারাপতো বটেই, আনন্দ তখন একেবারেই গর্হিত ও হারাম।

কারো অজানা নয়, পহেলা বৈশাখে ভোর না হতেই নারী-পুরুষের অবাধ মেলামেশার মধ্য দিয়ে রমনায় পান্তা খাওয়ার মহোৎসব শুরু হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্বরে যুবক-যুবতিরা শরীরে উল্কি এঁকে নেবার প্রতিযোগিতায় মেতে উঠে, নানা দিকে নানা মিছিল শুরু হয়ে যায়। আর মিছিল শুধু মিছিল নয়, ঢোল-বাদ্য সহকারে বিভিন্ন জন্তু-জানোয়ারের মুখোশ পরিহিত নারী-পুরুষের বেহায়া অঙ্গভঙ্গি নিয়ে সে এক অকথ্য দৃশ্য।

এরা যখন বানর, হনুমান, বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়ার মুখোশ পড়ে রাজপথে মঙ্গল শোভাযাত্রা (!) বের করে তখন মনে হয় এরা নিজেদেরকে মানুষ