বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইফতারে রাখুন খেজুর-বাদামের শরবত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইফতারে ঠান্ডা কোনো পানীয় পানের প্রয়োজন হয়। সারাদিন রোজা রাখার কারণে আমরা তৃষ্ণার্ত থাকি। ইফতারে তৃষ্ণা মেটাতে প্রয়োজন স্বাস্থ্যকর পানীয়।

তেমনই একটি পানীয় হলো খেজুর-বাদামের শরবত। রোজায় প্রায় সব বাড়িতেই খেজুর থাকে। তাই এটি ঝটপট তৈরি করে নেওয়া যাবে। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে: নরম খেজুর- আধা কাপ, বাদাম কুচি- আধা কাপ, ঘন দুধ- ২ কাপ, চিনি- পরিমাণমতো, কিশমিশ- ২ চা চামচ, পানি- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন: খেজুর ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর খেজুরের বিচি ফেলে টুকরা করে নিন। টুকরোগুলো পানিতে ভিজিয়ে রাখুন কিছু সময়। এবার সব উপকরণ এক সঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

-এএ