মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

দেশের মানুষ অতীতে কখনো এত ভালো ছিলো না: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৭৫’ পরবর্তী সময়ে আওয়ামী লীগের মতো এত ভালোভাবে দেশ কেউ পরিচালনা করেনি। দেশের মানুষ অতীতে কখনো এত ভালো ছিলো না।

তিনি বলেন, দেশ চালাতে গেলে ছোটখাটো ভুল হতে পারে। সব কাটিয়ে আওয়ামী লীগ যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে, অন্য কেউ তা পারেনি। বিএনপির নেতারা শুধু সমালোচনাই করতে জানে, উন্নয়ন তাদের চোখে পড়ে না।

শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে রমজান উপলক্ষে দলের সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে এতিম, প্রতিবন্ধী, অসহায়দের মাঝে ইফতারসামগ্রী বিতরণ, ঘাতকের আঘাতে নিহত উসামা বেগম কনকের পরিবার ও ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের মাঝে নগদ অর্থসহায়তা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী।

ওবায়দুল কাদের বলেছেন, পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে। সমালোচনা করে লাভ নেই, নির্বাচনের জন্য প্রস্তুত হোন। বাংলাদেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। সমালোচনা ও কথার যুদ্ধ বন্ধ করে আসুন নির্বাচনে লড়াই করি।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ