শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

অভিনব কায়দায় মাল্টার ভেতর ইয়াবা পাচার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাল্টার ভেতরে অভিনব কায়দায় ইয়াবা বহনকালে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পল্টন মডেল থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া কারবারির নাম মো. আয়াছ।

শনিবার মধ্যরাতে রাজধানীর শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া বলেন, এক মাদক কারবারি শান্তিনগরে গ্রিন হোমিও হলের সামনে মাদক বিক্রির জন্য অবস্থান করছেন বলে জানতে পারি। পরে সেখানে এসআই সুজন কুমার তালুকদারের নেতৃত্বে পল্টন থানার একটি টিম অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আয়াছকে গ্রেপ্তার করা হয়। এ সময় আয়াছের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা পলিব্যাগে মাল্টা দেখতে পাওয়া যায়। মাল্টার ভেতরে তিনি বিশেষ কায়দায় ইয়াবা বহন করছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে পুলিশের এ কর্মকর্তা বলেন, আয়াছ সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে পল্টন থানা এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকেন। তার বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ