আওয়ার ইসলাম ডেস্ক: অনলাইন গণমাধ্যমের মালিক ও সম্পাদকদের সম্মানে ইফতার ও আলােচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসােসিয়েশন।
আগামী (২৩ এপ্রিল) শনিবার, বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের তােফাজ্জল হােসেন মানিক মিয়া হলরুমে এই ইফতার ও আলােচনা সভা অনুষ্ঠিত হবে।
ইফতার ও আলােচনা সভায় উপস্থিতির জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসােসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শরিফুল ইসলাম খান ডলার ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত স্বপন।
আয়োজন সহযোগিতায় রয়েছে জামান ক্লিনিক, হাফেজ্জি সেবা সংস্থা ও আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।
আমন্ত্রণপত্রে রমজানুল মুবারকের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসােসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসােসিয়েশন এক দশক ধরে অনলাইন গণমাধ্যমের মালিক ও সম্পাদকদের অধিকার আদায়ে সরকার ও স্টেকহােল্ডারদের মধ্যে সমন্বয় সাধন করে অনলাইন গণমাধ্যমের উন্নয়নে কাজ করে যাচ্ছে। অনলাইন গণমাধ্যম নীতিমালা ও নিবন্ধনসহ নানা ইস্যুতে প্রতিষ্ঠালগ্ন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় এই ইফতার ও আলােচনা সভার আয়োজন।
বাংলাদেশ অনলাইন মিডিয়া এসােসিয়েশন-এর ইফতার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন ধর্মপ্রতিমন্ত্রী মােঃ ফরিদুল হক খান এম.পি।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব, বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক, আবুল কালাম আজাদ। প্রধান আলােচক হিসেবে থাকবেন বাংলাদেশ জার্নাল-এর সম্পাদক, শাহজাহান সরদার। সভাপতিত্ব করবেন বাংলাদেশ অনলাইন মিডিয়া এসােসিয়েশনের নির্বাহী সভাপতি, কামাল হােসেন।
বিশেষ অতিথি হিসেবে আরো থাকবেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমাদের নতুন সময়- এর চেয়ারম্যান, * নাঈমুল ইসলাম খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)এর সভাপতি ওমর ফারুক, উত্তরা মিডিয়া ক্লাবের সিনিয়র সহ-সভাপতি, রােকেয়া বেগম (সাবেক জজ), দ্যা মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউসিং সােসাইটি লিঃ-এর চেয়ারম্যান, আগস্টিন পিউরিফিকেশন, জামান'স ক্লিনিক ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, আলহাজ্ব মােঃ বশিরুজ্জামান।
আলোচক হিসেবে থাকবেন, বাংলা ভিশন-এর বার্তা সম্পাদক মােস্তফা কামাল, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসােস