শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রাশিয়ার সামরিক গবেষণাগারে আগুন, নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার অ্যারোস্পেস ডিফেন্স ফোর্সের কেন্দ্রীয় গবেষণা ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় জরুরি পরিষেবা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম তাস।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার শহর ভেতরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাতজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

জরুরি পরিষেবার সূত্রটি জানায়, এ মুহূর্তে আমরা সাতজনের মৃত্যুর কথা জানাচ্ছি। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।

সূত্রটি এর আগে জানিয়েছিল, অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ২৫ জনের বেশি আহত হয়েছেন।

জরুরি পরিষেবা জানায়, নিয়ন্ত্রণে আনার আগে আগুন প্রায় দুই হাজার ৫০০ বর্গমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে এমআই-৮ হেলিকপ্টার থেকে অন্তত ১০ ট্যাংক পানি ফেলা হয়েছে।

খবরে বলা হয়, ধোঁয়ার কারণে অনেকে অসুস্থ হয়ে পড়েছিলেন। এ ছাড়া আগুন থেকে বাঁচতে জানালা দিয়ে লাফ দেওয়ার সময় অনেকে আহত হন। ভবনের দ্বিতীয় তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুন লাগে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ