শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

র‌্যাগিংয়ের দায়ে যবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: র‌্যাগিংয়ের দায়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ১৩ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৩ জনকে স্থায়ী ও বাকি ১০ জনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান (শ.ম.র) হল প্রশাসন।

বুধবার (২০ এপ্রিল) রাতে যবিপ্রবির শ.ম.র হলের প্রভোস্ট ড. মো. আশরাফুজ্জামান জাহিদের স্বাক্ষর করা এক অফিস আদেশের মাধ্যমে এ বহিষ্কার আদেশ জারি করা হয়েছে। প্রভোস্ট ড. মো. আশরাফুজ্জামান জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থায়ীভাবে বহিষ্কৃতরা হলেন, ইনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইএসটি) বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. আল-আমিন, গণিত বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী সোহেল রানা এবং পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মো. বারিউল হক মুবিন।

এ ছাড়া হল থেকে সাময়িকভাবে বহিষ্কৃতরা হলেন, পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মাহবুব হাসান রকি ও মো. রায়হান রহমান রাব্বি, রসায়ন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শেখ জুবায়ের, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই) বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. পারভেজ মিয়া, মো. সালমান মোল্যা ও মো. নাজমুস সাকিব, ইএসটি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. মোহাইমিনুল হক, মো. সাইমুন নাইচ ও মো. খালিদুজ্জামান সৌরভ এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী রাফিউর রহমান অপূর্ব।

বহিষ্কৃত শিক্ষার্থীদের বৃহস্পতিবার (২১ এপ্রিল) সাড়ে ১১টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশে জানা যায়, অভিযুক্তরা গত ১৭ এপ্রিল রাতে পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো. সাব্বির আলমকে যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলের ৩২১ নং রুমে ডেকে নিয়ে নির্মমভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করে।

-এএ