শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গরু পাচারকাণ্ডে বিএসএফ কমান্ডার সতীশ গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গরু পাচারকাণ্ডে অভিযুক্ত বিএসএফ কমান্ডার সতীশ কুমার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে আবারও গ্রেপ্তার হয়েছেন।

বিএসএফের এই কর্মকর্তাকে শুক্রবার রাতে দিল্লি ডেকে পাঠিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে ইডি। তার বিরুদ্ধে গরু পাচারকারীদের কাছ থেকে ১২ কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে।

জানা গেছে, গরু পাচারকাণ্ডে এর আগে ২০২০ সালে সিবিআই বা ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিবিআই সতীশ কুমারকে গ্রেপ্তার করেছিল। তিনি জামিনে ছিলেন। কিন্তু বয়ানে অসংগতি থাকায় তদন্তের স্বার্থে তাকে আবারও গ্রেপ্তার করেছে ইডি।

পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে গরু পাচারের হোতাদের সঙ্গে যোগসাজশ এবং বেআইনিভাবে অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে এই বিএসএফ কমান্ডারের বিরুদ্ধে। কিছুদিন আগেই সতীশ কুমারের স্ত্রীর কয়েক কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি।

২০১৫-এর ১৯ ডিসেম্বর থেকে ২০১৭ সালের এপ্রিল পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত ছিলেন বিএসএফ কমান্ডার সতীশ কুমার।

তাকে শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে তোলা হচ্ছে। সূত্রের খবর, তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চাইবে ইডি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ