মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন।।
বুদ্ধিজীবীদের কাছে আর একটি কথা যা নিবেদন করতে চাই তা হল আপনারা ইনসাফের সাথে ভেবে দেখুন তো-
উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমানরা কি আসলেই সাম্প্রদায়িক?
বুদ্ধিজীবী সমাজ ও তাদের সমমনা কিছু লোক আলেম সমাজ ও ধর্মপ্রাণ মুসলমানদের সাম্প্রদায়িক বলে খারাপভাবে চিত্রিত করার চেষ্টা করে থাকেন। এ সম্বন্ধে কিছু বলার পূর্বে সাম্প্রদায়িক কথাটার কি অর্থ তা একটু উল্লেখ করে নিচ্ছি।
বাংলা একাডেমী কর্তৃক প্রকাশিত 'ব্যবহারিক বাংলা অভিধান' য়ে সাম্প্রদায়িক শব্দের দু'টো অর্থ লেখা হয়েছে।
একটা অর্থ লেখা হয়েছে- "সাম্প্রদায়িক অর্থ দল, গোষ্ঠী বা সম্প্রদায় সম্পর্কিত।" এ অর্থেই বিশেষ কোন সম্প্রদায়ের ধর্মীয় বা কৃষ্টি-কালচারগত অনুষ্ঠানকে বলা হয় সাম্প্রদায়িক অনুষ্ঠান। এ অর্থেই বলা হয় মুসলমান সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, খ্রীস্টান সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায় ইত্যাদি।
প্রত্যেকের চিন্তা-চেতনাগত পরিচয়ে বা আদর্শিক পরিচয়ে বা ধর্মীয় পরিচয়ে যে একটা দলীয় পরিচিতি গড়ে ওঠে তার ভিত্তিতেই তাকে এক একটা সম্প্রদায়ভুক্ত আখ্যায়িত করা হয়। এ অর্থে প্রত্যেকেই সাম্প্রদায়িক।
কেননা প্রত্যেকের চিন্তা-চেতনাগত পরিচয়ে বা আদর্শিক পরিচয়ে বা ধর্মীয় পরিচয়ে একটা দলীয় পরিচিতি অবশ্যই থাকে। অতএব সেই পরিচয়ে সে যে কোন একটা সম্প্রদায়ভুক্ত তথা সাম্প্রদায়িক। এ অর্থে সাম্প্রদায়িক কথাটা নিন্দনীয় নয়।
সুতরাং এ অর্থে আলেম সমাজ বা ধর্মপ্রাণ মুসলমানদেরকে সাম্প্রদায়িক বলে খারাপভাবে চিত্রিত করার কোন যৌক্তিকতা নেই। এ অর্থে তো সকলেই সাম্প্রদায়িক।
সাম্প্রদায়িক শব্দের দ্বিতীয় অর্থ লেখা হয়েছে- "সম্প্রদায়গত ভেদবুদ্ধিবিশিষ্ট।" এই অর্থটা নিয়ে একটু বিশ্লেষণের অবকাশ রয়েছে। সম্প্রদায় ভিন্ন ভিন্ন হলে তাদের মধ্যে চিন্তা-চেতনাগত কিছু ভেদ-ভিন্নতা বা আদর্শগত কিছু ভেদ-ভিন্নতা বা ধর্মীয় কিছু ভেদ-ভিন্নতা তো থাকবেই।
একজনের এরূপ ভেদ-ভিন্নতা যদি অন্যের জন্য পার্থিব কোন সমস্যা না ঘটায় তাহলে এরূপ ভেদ-ভিন্নতার নিন্দা করার কিছু নেই। এই ব্যাখায়ও তো প্রত্যেকেই সাম্প্রদায়িক। তাহলে কি কোন বাছ-বিচার ছাড়া সকলেই নিন্দনীয়? নিশ্চয়ই তা নয়। অতএব এই ব্যাখাতেও সাম্প্রদায়িক হওয়া কোন নিন্দনীয় কিছু নয়।
তবে হ্যাঁ সংজ্ঞায় উল্লেখিত 'ভেদবুদ্ধিবিশিষ্ট' কথাটির অর্থ যদি হয় ভেদ বা ভিনà§