শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

জামিআতুন নূর আল-ইসলামিয়া ঢাকা: ইফতা, আদব, মাদানী নেসাবে ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর রামপুরার মৌলভীরটেকে অবস্থিত ইফতা, আদব ও মাদানী নেসাবের মানসম্মত প্রতিষ্ঠান ‘জামিআ’তুন নূর আল-ইসলামিয়া ঢাকা’য় ভর্তি শুরু হবে ৭ শাওয়াল (৯ মে) থেকে। কোটা পূরণ সাপেক্ষে ভর্তি চলবে।

জানা যায়, নিজস্ব জায়গার ওপর প্রতিষ্ঠিত এ জামিআয় অনলাইন/অফলাইন উভয় প্রক্রিয়ায় ভর্তি হওয়া যাবে। ভর্তি চলবে ইফতা, আদব, মাদানী নেসাব (১ম, ২য় ও ৩য় বর্ষ), হিফজ ও মক্তব বিভাগে। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এ জামিআ’য় কোটাভিত্তিক ছাত্র ভর্তি নেওয়া হয়। এখানে ছাত্রদের দরসগাহ ও ঘুমানোর জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে। জামিআ’য় ২৪ ঘন্টা মুতালায়ার জন্য দেশি-বিদেশি কিতাব সম্বলিত সুবিশাল মাকতাবা।

জামিআ’র প্রতিষ্ঠাতা মুফতী রুহুল আমিন আওয়ার ইসলামকে বলেন, ‘এখানের শিক্ষকগণ অত্যন্ত আমানতদারী ও যত্মসহকারে ছাত্রদের পেছনে সার্বক্ষণিক মেধা ও শ্রম দিয়ে থাকেন। এতে করে ছাত্ররা যোগ্য ও দক্ষ আলেম হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে।’

জামিআ’র নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল্লাহ আল-মামুন আওয়ার ইসলামকে বলেন, ‘আমাদের জামিআ’র প্রধান মুফতি হলেন জামিয়াতুদ দাওয়াহ আল মাদানিয়া ও মারকাযু শাইখিল ইসলাম মাদরাসার প্রধান মুফতি, শাইখুল হাদীস আল্লামা আব্দুর রাজ্জাক আল-হুসাইনী। তিনি এ মাদরাসায় ইফতা বিভাগে দরস দেন। আদব বিভাগের প্রধান আদীব, মাওলানা মারুফ হাসান যিনি মারকাযুদ দাওয়ার ফাজেল ও মাওলানা সফিউল্লাহ ফুয়াদ এর শাগরেদ৷ এতে ছাত্ররা যোগ্য উস্তাদ থেকে অনেক বেশি ইস্তেফাদা হাসিল করতে পারে।’

ইফতা বিভাগে ভর্তির যোগ্যতা: দাওরায়ে হাদীসের পরীক্ষায় কমপক্ষে প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া এবং লিখিত ও মৌখিক পরীক্ষায় পাশ করা।
পরীক্ষার বিষয়: ১) হেদায়া ৩য় খন্ড ও নূরুল আনওয়ার (কিতাবুল্লাহ) থেকে মৌখিক পরীক্ষা নেয়া হবে।
২) সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে লিখিত/মৌখিক পরীক্ষা নেয়া হবে।

ভর্তির জন্য প্রয়োজন:
ক. এক কপি পাসপোর্ট সাইজ ছবি।
খ. ভোটার আইডি কার্ড/জন্ম নিবন্ধন সনদ/চেয়ারম্যান সার্টিফিকেট।
গ. দাওরায়ে হাদিসের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল।

ভর্তি খরচ: ভর্তি ফরম: ৫০/-, ভর্তি ফি: ৩০০০/-, পাঠাগার ফি: ১০০/- মোট ভর্তি খরচ: ৩১৫০/- টাকা। (তিন হাজার একশত পঞ্চাশ টাকা মাত্র)

মাসিক খরচ: মাসিক খানার বিল (তিনবেলা): ৩০০০/- টাকা মাত্র।
অনাবাসিক চার্জ: ১০০০/- টাকা মাত্র। এছাড়া এখানে অসচ্ছল মেহনতী মেধাবী ছাত্রদের জন্য বিশেষ ছাড় রয়েছে।

যাতায়াত: দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা রামপুরা ওয়াপদা রোডের পূর্ব পার্শ্বে বৌ-বাজারের গলি হয়ে রিক্সায় মৌলভীরটের মোড় সংলগ্ন ‘জামিআ’তুন নূর আল-ইসলামিয়া ঢাকা’। অথবা খিলগাঁও পুলিশফাড়ি থেকে রিক্সায় মৌলভীরটেক মোড় সংলগ্ন ‘জামিআ’তুন নূর আল-ইসলামিয়া ঢাকা’।
ভর্তি ও অন্যান্য সকল বিষয় জানার জন্য যোগাযোগ করুন ০১৯৩৭৬৭৩৪২৭, ০১৭২৮৭২২৩৯১, ০১৭৯৮১১৫৯৮০, ০১৯১৪৮৩৩৯১১ নাম্বারে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ