শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

তিউনিসিয়া উপকূলে ৪ নৌকাডুবি, নিহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে চারটি নৌকা ডুবে অন্তত ১২ জন মারা গেছেন। তারা সবাই আফ্রিকান।

ওই চার নৌকায় কমপক্ষে ১২০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে এখনো অন্তত ১০ জনের খোঁজ পাওয়া যায়নি।

রোববার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নৌকাগুলোতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাচ্ছিলেন আরোহীরা।

সম্প্রতি তিউনিসিয়া ও লিবিয়া থেকে অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা ফের বেড়েছে। যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য ও করোনা মহামারির অভিঘাতে চরম আর্থিক সঙ্কটে পড়া অসহায় নাগরিকরা ইউরোপের দিকে ছুটছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে ১ লাখ ২৩ হাজারেরও বেশি অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে গেছেন। ২০২০ সালে গিয়েছিল ৯৫ হাজারের বেশি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ